• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

সিঙ্গাপুরে সাঁতারে সামিউলের নতুন রেকর্ড

স্পোর্টস ডেস্ক    ২৯ জুলাই ২০২৫, ০৩:৪৬ পি.এম.
সাঁতারু সামিউল ইসলাম রাফি। ছবি : সংগৃহীত

বিশ্ব অ্যাকুয়াটিকস চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে ১০০ মিটার ব্যাকস্ট্রোকে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন বাংলাদেশি সাঁতারু সামিউল ইসলাম রাফি। সিঙ্গাপুরে আয়োজিত এই আসরে তিনি সময় নিয়েছেন ৫৮.৩৬ সেকেন্ড।

বিশ্ব অ্যাকুয়াটিকস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অংশগ্রহণ মূলত ব্যক্তিগত পারফরম্যান্স উন্নয়নের লক্ষ্যে। সেই লক্ষ্য পূরণে সফল হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর সাঁতারু সামিউল ইসলাম রাফি। গতকাল সিঙ্গাপুরে অনুষ্ঠিত ১০০ মিটার ব্যাকস্ট্রোক প্রতিযোগিতায় তিনি সময় নিয়েছেন ৫৮.৩৬ সেকেন্ড, যা নতুন জাতীয় রেকর্ড।

এর আগে গত জাতীয় চ্যাম্পিয়নশিপে একই ইভেন্টে ৫৮.৪৫ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়েছিলেন তিনি। থাইল্যান্ডে বিশ্ব সাঁতার সংস্থা ফিনার বৃত্তিতে অনুশীলন করলেও ভিসা জটিলতায় চলতি মাসে দেশে ফিরে আসতে হয় সামিউলকে। প্রস্তুতিতে বাধা এলেও নিজেকে চ্যালেঞ্জ করে আবারও প্রমাণ করেছেন নিজের সক্ষমতা।

তার কোচ ও সাবেক সাঁতারু নিয়াজ আলী বলেন, –নিজের সেরাটা নিংড়ে দিতে কঠোর পরিশ্রম করেছে সামিউল ইসলাম। আলহামদুলিল্লাহ, ১০০ মিটার ব্যাকস্ট্রোকে সেরাটা দিতে পেরেছে সে। আশা করছি, ৫০ মিটার ইভেন্টেও ভালো করবে।

আগামী ২ আগস্ট ৫০ মিটার ব্যাকস্ট্রোকে অংশ নেবেন সামিউল। এ ছাড়া ১০০ মিটার ফ্রিস্টাইল এবং ৫০ মিটার ব্যাকস্ট্রোকে লড়বেন বাংলাদেশ নৌবাহিনীর আরেক সাঁতারু এ্যানি আক্তার। সিনিয়র ক্যারিয়ার শুরু করা এ্যানি গত জাতীয় চ্যাম্পিয়নশিপে জিতেছেন ২ স্বর্ণ ও ৫ রুপা পদক।

উভয় সাঁতারুই আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের হয়ে নিজের সেরা পারফরম্যান্স দেওয়ার লক্ষ্য নিয়েই নামছেন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিল শিবিরে দুশ্চিন্তা, ফিরছেন না নেইমার
ব্রাজিল শিবিরে দুশ্চিন্তা, ফিরছেন না নেইমার
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া