• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই প্রশ্নফাঁসের জেরেই ধর্মেন্দ্রর বিদায় ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী কে এই অভিজিৎ, কীভাবে ‘ককরোচ’ আন্দোলনের মুখ হয়ে উঠলেন সাবেক এমপি বদির বোন জামাই ইয়াবাসহ আটক বধির ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ-সুবিধা চাইলেন ডিএসসিসি প্রশাসক মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

সন্তান কোলে নিয়েই পার্লামেন্টে অস্ট্রেলিয়ার নারী এমপির প্রথম ভাষণ

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ২৯ জুলাই ২০২৫, ০২:৪৪ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মা হওয়ার পর জীবনের এক নতুন অধ্যায় শুরু হয়েছে রাজনীতিতে। তাই সন্তানের সঙ্গ ছাড়তে নারাজ অস্ট্রেলিয়ার লেবার পার্টির সেনেটর করিন মুলহোল্যান্ড। সন্তানকে কোলে নিয়েই হাজির হলেন কুইনসল্যান্ড পার্লামেন্টে— নিজের জীবনের প্রথম ভাষণ দিতে।

গত বৃহস্পতিবার রাতে কুইনসল্যান্ডের পার্লামেন্টে এই ঘটনা ঘটে। বক্তৃতার শুরুতেই করিন সদ্যোজাত পুত্র অগি-র সঙ্গে সকলের পরিচয় করিয়ে দেন। এরপর জানান, অগির ঘুমের সময় হয়ে এসেছে— তবু সন্তানকে একা ফেলে যেতে চাননি তিনি। তাই কোলে নিয়েই বক্তব্য দিতে শুরু করেন।

করিন যখন সেনেটে বক্তব্য দিচ্ছেন, তখন মাইকে মাঝে মাঝে ভেসে আসছিল অগির আধো আধো কথা। কিন্তু শিশু অগি পুরো সময়টাই মায়ের কোলে শান্তভাবে বসে ছিল। করিনের মাতৃত্ব ও রাজনৈতিক দায়িত্বের এই ভারসাম্য দেখে অনেকে অভিভূত।

ভিডিওটি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে দ্রুত। বহু নেটাগরিক করিন মুলহোল্যান্ডের এই দৃঢ়তা ও সাহসিকতার প্রশংসা করেছেন। কেউ লিখেছেন, মনের জোর থাকলে সব কিছুই সম্ভব, আবার কেউ বলছেন- এটি মাতৃত্ব ও নেতৃত্বের এক অসাধারণ দৃষ্টান্ত।

উল্লেখ্য, চলতি বছরের মে মাসে অনুষ্ঠিত ফেডারেল নির্বাচনে কুইনসল্যান্ড থেকে লেবার পার্টির সেনেটর হিসেবে নির্বাচিত হন করিন মুলহোল্যান্ড। এটি ছিল তার পার্লামেন্টে প্রথম ভাষণ, যা স্মরণীয় করে রাখলেন মা ও নেত্রী- দুই পরিচয়ে একসঙ্গে দাঁড়িয়ে।

তথ্যসূত্র : ডেইলি মেইল ও দ্য গার্ডিয়ান।

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
কলকাতায় বিক্ষোভের পর কড়া ব্যবস্থা, গুন্ডা দমন আইনে মামলা
সিজেপি ও কেন্দ্রের যৌথ সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত
আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির
ছবি: সংগৃহীত
ভয়াবহ দাবানলের কবলে ফ্রান্স-স্পেন, আগুন ছড়াচ্ছে শহরের দিকে