• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

সিরাজগঞ্জে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি    ২৮ জুলাই ২০২৫, ১০:১২ পি.এম.

সিরাজগঞ্জের শাহজাদপুরে সেনাবাহিনী কর্তৃক সুবিধাবঞ্চিত দুই হাজার নারী পুরুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।

‎সোমবার (২৮ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের দুগুলি উচ্চ বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হয়।

‎জুলাই বিপ্লব কে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া অঞ্চল কর্তৃক রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার প্রত্যন্ত এলাকায় সুবিধাবঞ্চিত নারী-পুরুষের চিকিৎসা সেবার অংশ হিসেবে আজ ১১ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে সিরাজগঞ্জের শাহজাদপুরে এই  ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়।  স্থানীয় ২হাজার নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।

‎মেডিকেল ক্যাম্পেইনে মেডিসিন, প্রসূতিরোগ, দন্ত এবং নাক কান গলা বিশেষজ্ঞগন এই এলাকার গরীব দুস্থ জনসাধারণের মাঝে চিকিৎসাসেবা প্রদান করেন।

‎এসময় চিকিৎসা সেবা নিতে আসা লোকজন জানান, এলাকাটি প্রত্যান্ত অঞ্চল হওয়ায় উন্নত চিকিৎসা সেবার কোন ব্যবস্থা নেই। নতুন একটি হাসপাতাল এর কাজ এক বছর আগে সম্পন্ন হলেও এখনো কোন চিকিৎসা চালু হয়নি। সেনাবাহিনীর এমন উদ্যোগে তারা সন্তোষ প্রকাশ করেন।

ভিওডি বাংলা/‎রাকিবুল ইসলাম রাকিব/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘চাঁদা’ চাওয়ায় ২ বিএনপি নেতাকে পেটাল জনতা
‘চাঁদা’ চাওয়ায় ২ বিএনপি নেতাকে পেটাল জনতা
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪