• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

সাঘাটায় কয়লা কারখানায় অভিযানে ইউএনও

   ২৮ জুলাই ২০২৫, ০৯:২৯ পি.এম.

গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের কিংকরপুর এলাকায় সোমবার (২৮ জুলাই) দুপুর ২টা ৩০ মিনিটে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। 

পরিবেশ বিধি লঙ্ঘনের অভিযোগে এই অভিযান পরিচালনা করেন সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর মো. আল কামাহ তমাল।

জানা গেছে, উক্ত স্থানে মাটির তৈরি প্রায় ২০টি অস্থায়ী ঘরে গাছের গুল, ডালপালা, খড়ি প্রভৃতি ব্যবহার করে কয়লা উৎপাদনের কাজ চলছিল। এতে একদিকে বনজ সম্পদের ক্ষতি হচ্ছে, অন্যদিকে উত্পন্ন ধোঁয়ায় পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

অভিযানকালে ঘরগুলোতে কাউকে পাওয়া না গেলেও স্থানীয় সূত্রে কয়েকজনের সংশ্লিষ্টতার তথ্য উঠে আসে। উপস্থিত ফায়ার সার্ভিস কর্মীরা অস্থায়ী ঘরগুলো পানি দিয়ে নষ্ট করে দেন। অভিযান শেষে ইউএনও জানান, পরিবেশ সংরক্ষণে নিয়মিত অভিযান চলবে। এ বিষয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিষয়ে সাঘাটা উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে আরও তদন্ত করে যথাযথ আইনগত পদক্ষেপ নেওয়ার কথাও জানানো হয়।

ভিওডি বাংলা/ইমন মিয়া/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টেকনাফে সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা জব্দ, কারবারি আটক
টেকনাফে সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা জব্দ, কারবারি আটক
রাজবাড়ীতে একাই ক্লিনিকে উপস্থিত অসুস্থ হনুমান
রাজবাড়ীতে একাই ক্লিনিকে উপস্থিত অসুস্থ হনুমান
আলোচিত তায়েবা হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত
আলোচিত তায়েবা হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত