• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি

বিসিএস ভাইভা বোর্ডে জাহেদ উর রহমানের সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন তুললেন যুবশক্তি নেতা

নিজস্ব প্রতিবেদক    ২৮ জুলাই ২০২৫, ০৬:৫৩ পি.এম.
কোলাজ: ভিওডি বাংলা

বাংলাদেশের জনপ্রশাসনের সর্বোচ্চ প্রতিযোগিতামূলক পরীক্ষা বিসিএস-এর ভাইভা বোর্ডে একজন সক্রিয় রাজনৈতিক নেতার সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন তুলেছেন এনসিপির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম।

সোমবার (২৮ জুলাই) বিকালে নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে এক স্ট্যাটাসে তিনি লেখেন –ইতিহাসে প্রথমবার কোন রাজনৈতিক দলের নেতাকে বিসিএস ভাইভা বোর্ডে সদস্য হিসেবে দেখতে পেলাম।

তিনি সরাসরি নাগরিক ঐক্যের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ডা. জাহেদ উর রহমানের প্রসঙ্গ টেনে বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে নিয়মিত টকশোতে অংশ নেওয়ার মাধ্যমে নিজের রাজনৈতিক পরিচয় আড়াল করে অরাজনৈতিক ভূমিকা পালনের চেষ্টা করেছেন তিনি। অথচ এখন তিনি বিসিএস ভাইভা বোর্ডের সদস্য হয়েছেন, এবং সেটিও নিজেই প্রকাশ না করলে জানার উপায় ছিল না।

তারিকুল ইসলামের ভাষ্য অনুযায়ী, এটি বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা– আমরা ইতিহাসে প্রথমবার কোন রাজনৈতিক দলের নেতাকে বিসিএস ভাইভা বোর্ডে দেখতে পেলাম। ইন্টারিম সরকার তো চমৎকার বন্দোবস্ত দেখাইলো!

বিষয়টি ঘিরে সামাজিক মাধ্যমে ইতোমধ্যে বিতর্কের সৃষ্টি হয়েছে। একজন সক্রিয় রাজনৈতিক ব্যক্তির এমন একটি স্পর্শকাতর নিয়োগ বোর্ডে অন্তর্ভুক্তি সরকারি চাকরিতে নিরপেক্ষতার প্রশ্ন তোলে বলে মন্তব্য করছেন অনেকে।

এ বিষয়ে নাগরিক ঐক্য কিংবা সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ