• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ

পুলিশ-প্রশাসনসহ অনেকেই নিরপেক্ষ আচরণ করছে না: নাহিদ

জামালপুর প্রতিনিধি    ২৮ জুলাই ২০২৫, ০১:১৩ পি.এম.
পথসভায় বক্তব্য দিচ্ছেন নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, শুধু উপদেষ্টারাই নয়—পুলিশ ও প্রশাসনের অনেক সদস্যও নিরপেক্ষ আচরণ করছেন না। তিনি বলেন, জুলাই সনদের পর নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলে সমতাভিত্তিক নির্বাচন নিশ্চিত করতে লেভেল প্লেয়িং ফিল্ডের বিষয়টি সামনে আসবে।

সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে জামালপুর জেলা পরিষদের ডাক বাংলোয় জুলাই আন্দোলনের শহীদ ১১ জনের পরিবারের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি জানান, এনসিপি চায় উচ্চকক্ষ প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে এবং ভোটারের অনুপাতে গঠিত হোক। তবে এই প্রক্রিয়ায় রাজনৈতিক ঐক্যমতের অভাবে এনসিপির পক্ষ থেকে জুলাই সনদ স্বাক্ষর নিয়ে এখনও কিছুটা সন্দেহ রয়েছে। তবু ৫ আগস্টের আগেই সনদটি স্বাক্ষরিত হবে বলে তারা আশাবাদী।

গতকাল সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নিয়ে দলের বক্তব্যের প্রেক্ষিতে নেত্রকোণায় বিএনপির প্রতিবাদ সম্পর্কে নাহিদ বলেন, তা একটি গণতান্ত্রিক অধিকার। একইসঙ্গে তিনি বিএনপিকে আহ্বান জানান—যদি তাদের কোনো বক্তব্য থাকে, তারা যেন তা প্রকাশ করে।

এর আগে জামালপুরে ‘জুলাই পদযাত্রা’ ও পথসভা করে এনসিপি। অভ্যুত্থানের চেতনা পুনর্জাগরণ, বিচার ও সংস্কারের লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়। শহরের তমালতলা থেকে পদযাত্রা শুরু হয়ে বকুলতলা চত্বর ও প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারী মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত পথসভায় বক্তব্য দেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারীসহ কেন্দ্রীয় নেতারা।

উল্লেখ্য, শেরপুরে গতকালের পদযাত্রা ও পথসভা শেষে রাতে এনসিপির নেতৃবৃন্দ সড়কপথে জামালপুরে পৌঁছান। পরে হযরত শাহ জামাল (রঃ) এর মাজার জিয়ারত এবং দয়াময়ী মন্দির পরিদর্শন করেন তারা। মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভাতেও অংশ নেন তারা।

আজকের কর্মসূচি শেষে কেন্দ্রীয় নেতারা ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটি অনুমোদন
জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটি অনুমোদন
দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে
দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান