• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
একদিনের ব্যবধানে আরেক বিএনপিকর্মীকে গুলি করে হত্যা সৈয়দ মাহবুব মোর্শেদের আদর্শেই ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব: প্রশাসক আবদুস সালাম শেরে বাংলার মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: ইরান ২০৩৩ সালের মধ্যে দ্বিতীয় যমুনা সেতুর পরিকল্পনা মেয়েদের শিক্ষা নিশ্চিতে বহুমুখী কার্যক্রম অব্যাহত থাকবে আন্তঃনগর ট্রেনের ৮০ শতাংশ রেক বদল, যুক্ত হয়েছে নতুন কোচ: রেলমন্ত্রী সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল, সংসদে বিল পাস ইরানের হামলায় ব্যাপক আর্থিক ক্ষতির মুখে যুক্তরাষ্ট্র জঙ্গি হামলায় মালির প্রতিরক্ষামন্ত্রী নিহত

ছাত্রলীগ ‘আখ্যা’ দিয়ে ঢাবি ছাত্রদল কর্মীকে হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক    ২৬ জুলাই ২০২৫, ০৮:১৪ পি.এম.
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জান্নাতুল ফেরদৌস পুতুল ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃত্যকলা বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী জান্নাতুল ফেরদৌস পুতুলকে ছাত্রলীগ ‘আখ্যা’ দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ জানান তিনি।

জান্নাতুল ফেরদৌস পুতুল বলেন, ‘২০২৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল উদ্বোধনকালে আমাদের ডিপার্টমেন্ট থেকে কয়েকজনকে নাচের জন্য আনা হয়। সে সময় নৃত্যরত অবস্থায় মেট্রোরেলের পিলারে থাকা শেখ হাসিনার গ্রাফিতির সঙ্গে আমার একটা ছবি তোলা হয়। কিছুদিন আগে সেই ছবির বরাতে আমাকে ছাত্রলীগ আখ্যা দেওয়া হয়।’

তিনি বলেন, ‘আমার পুরো পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। হলে থাকতে ছাত্রলীগ করা লাগত। এজন্য আমি কখনো হলে থাকিনি। কিন্তু তারপরও ছাত্রলীগ ট্যাগ দিয়ে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।’

অভিযোগ করে জান্নাতুল ফেরদৌস পুতুল জানান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একজন কর্মী। রাজনৈতিক প্রতিহিংসার কারণে ছাত্রদলের একটা মহল তাকে ছাত্রলীগ ট্যাগ দিচ্ছে। তবে তিনি তাদের পরিচয় প্রকাশ করতে অপারগতা প্রকাশ করেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আহত ঢাবি সাংবাদিকদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি
আহত ঢাবি সাংবাদিকদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি
ছাত্রদল-শিবির সংঘর্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে থমথমে পরিস্থিতি
ছাত্রদল-শিবির সংঘর্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে থমথমে পরিস্থিতি
ডাকসু নেতাদের ওপর হামলার প্রতিবাদে জকসুর বিক্ষোভ
ডাকসু নেতাদের ওপর হামলার প্রতিবাদে জকসুর বিক্ষোভ