• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ড. ইউনূস আমাকে মাস্টারমাইন্ড বলেননি: মাহফুজ আলম ‘বাংলাদেশ’ নামে সড়ক হচ্ছে আর্জেন্টিনায় বাংলাদেশ আগামীতে বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে: শিক্ষামন্ত্রী চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: রাষ্ট্রপতি পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে: প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ: ত্রাণমন্ত্রী চাঁদা না পেয়ে বিউটি পার্লারে হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১৫ রাজধানীর পল্লবীতে হাতেনাতে ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ

সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল, সংসদে বিল পাস

নিজস্ব প্রতিবেদক    ২৬ এপ্রিল ২০২৬, ০৮:১৩ পি.এম.
সংগৃহীত ছবি

দীর্ঘদিনের প্রচলিত প্রথা ভেঙে জাতীয় সংসদ সদস্যদের (এমপি) জন্য শুল্কমুক্ত গাড়ি আমদানির বিশেষ সুবিধা বাতিল করা হয়েছে। এ সংক্রান্ত একটি বিল জাতীয় সংসদে পাস হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) সংসদে ‘দি মেম্বারস অব পার্লামেন্ট (রেমুনারেশন অ্যান্ড অলাউন্সেস অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ উত্থাপন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।

নতুন আইনের মাধ্যমে ১৯৭৩ সালের সংশ্লিষ্ট আদেশের আর্টিকেল ৩-সি বিলুপ্ত করা হয়েছে। যা এতদিন সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির আইনি সুবিধা প্রদান করত।

বিল উত্থাপনের সময় আইনমন্ত্রী বলেন, জনগণের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার পর শুল্কমুক্ত গাড়ির সুবিধা গ্রহণ নির্বাচনী প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক এবং এটি সাধারণ করদাতাদের সঙ্গে বৈষম্য তৈরি করে। 

তিনি আরও বলেন, রাষ্ট্রীয় ব্যয় সংকোচন, স্বচ্ছতা বৃদ্ধি এবং নাগরিকদের সঙ্গে সাম্য প্রতিষ্ঠার লক্ষ্যেই এই সংশোধনী আনা হয়েছে। বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে এ ধরনের বিশেষ সুবিধা পুনর্বিবেচনা করা জরুরি ছিল।

বিরোধীদলীয় সংসদ সদস্য নাজিবুর রহমান বিলটি উত্থাপনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শুল্কমুক্ত গাড়ি নেওয়ার এ ধরনের প্রথা বিশ্বের অন্য কোথাও বিরল। তিনি জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত অবস্থানের কথা উল্লেখ করে বলেন, তাদের দল আগেই এ ধরনের সুবিধা গ্রহণ না করার ঘোষণা দিয়েছিল।

তবে বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে বিরোধীদলীয় নেতার ভূমিকা উল্লেখ করা উচিত ছিল বলেও মত দেন তিনি।

জবাবে আইনমন্ত্রী বলেন, সরকারি বিল সংসদ নেতার দৃষ্টিভঙ্গি অনুযায়ী প্রণয়ন করা হয়েছে। তবে সংসদ নেতার সম্মতির ভিত্তিতে বিরোধীদলীয় নেতার ভূমিকার প্রতি সম্মান প্রদর্শনে সরকারের কোনো আপত্তি নেই।

কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় বিলটি দ্রুত কণ্ঠভোটে তোলা হয় এবং উপস্থিত সদস্যদের সমর্থনে তা পাস হয়। এর ফলে সংসদ সদস্যদের দীর্ঘ কয়েক দশকের একটি গুরুত্বপূর্ণ আর্থিক সুবিধার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল।

ভিওডি বাংলা/বিন্দু/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিগগিরই অনুমোদন পাচ্ছে তিস্তা মহাপরিকল্পনা
শিগগিরই অনুমোদন পাচ্ছে তিস্তা মহাপরিকল্পনা
সংসদে সাবেক প্রতিমন্ত্রী হারুন-আল-রশিদের জানাজা অনুষ্ঠিত
রাজনৈতিক নেতাদের শ্রদ্ধা সংসদে সাবেক প্রতিমন্ত্রী হারুন-আল-রশিদের জানাজা অনুষ্ঠিত
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের জোরালো পদক্ষেপ চাইলেন শামা
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের জোরালো পদক্ষেপ চাইলেন শামা