• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

সৈয়দ মাহবুব মোর্শেদের আদর্শেই ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব: প্রশাসক আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক    ২৬ এপ্রিল ২০২৬, ১০:১৭ পি.এম.
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ছবি: ভিওডি বাংলা

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, প্রয়াত প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদের আদর্শ অনুসরণ করলেই সমাজে প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব।

তিনি বলেন, এমন মহান ব্যক্তিত্বরা তাঁদের কর্ম ও আদর্শের মধ্য দিয়ে যুগের পর যুগ মানুষের মাঝে বেঁচে থাকেন।

রবিবার (২৬ এপ্রিল) রাজধানীর বাংলামোটরের বিশ্বসাহিত্য কেন্দ্রে সৈয়দ মাহবুব মোর্শেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘অনিদ্র সমাজ গড়তে আমাদের ইনসাফের ভূমিকা’ শীর্ষক আলোচনা, বাসপ পুরস্কার ২০২৬ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, দেশ ও সমাজকে এগিয়ে নিতে হলে সৎ, দক্ষ ও নিরপেক্ষ মানুষের বিকল্প নেই। বিচারকদের উদ্দেশে তিনি বলেন, বিচারকের আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ—তাঁদের কোনো দলীয় পরিচয় থাকা উচিত নয়; বরং সমাজ, রাষ্ট্র ও মানবতার পক্ষে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে।

বর্তমান বিচারব্যবস্থা নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, অনেক ক্ষেত্রেই ন্যায়বিচার বাধাগ্রস্ত হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে সৈয়দ মাহবুব মোর্শেদের মতো আদর্শবান মানুষ সমাজে আরও আসবেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন।

তিনি আরও বলেন, বিচারালয় একজন মানুষের শেষ আশ্রয়স্থল। তাই কোনো নিরপরাধ ব্যক্তি যেন শাস্তি না পায়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

বিশ্ব পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, এখনও বিভিন্ন স্থানে ক্ষমতার অপব্যবহারে মানবতা লঙ্ঘিত হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। এ থেকে উত্তরণের জন্য ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

শেষে আয়োজকদের ধন্যবাদ জানিয়ে আবদুস সালাম বলেন, এ ধরনের আয়োজন মনীষীদের জীবন ও আদর্শ থেকে শিক্ষা গ্রহণের সুযোগ তৈরি করে।

ভিওডি বাংলা/খতিব/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্থানান্তর হচ্ছে ঢাকার ৪ বাস টার্মিনাল, কমবে যানজটের চাপ
স্থানান্তর হচ্ছে ঢাকার ৪ বাস টার্মিনাল, কমবে যানজটের চাপ
মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক নিহত
কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক নিহত