• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে রাতে চীন যাচ্ছেন দুই মন্ত্রী হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যুর ঘটনায় ডিবি কর্মকর্তা প্রত্যাহার পদত্যাগ করলেন ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল অবশেষে দেশে ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ ডেঙ্গু মোকাবিলায় মীর শাহে আলমের নেতৃত্বে বিশেষ টাস্কফোর্স শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২০ সেপ্টেম্বর ৩২ নম্বরে গণমাধ্যম কর্মীদের ওপর হামলা, ছাত্রদলের নিন্দা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও রাজার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা ডেঙ্গু প্রতিরোধে জাতীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ঢাকার রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটোরিকশা!

মেঘনা নদীতে ৬ বাল্কহেড ডুবি

বরিশাল প্রতিনিধি    ২৬ জুলাই ২০২৫, ০৪:২৫ পি.এম.
ছবি: সংগৃহীত

বরিশালের হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে ছয়টি বাল্কহেড ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া ঝড়ের সময় নিয়ন্ত্রণ হারিয়ে আরও একটি বাল্কহেড চরে আটকে যাওয়ার খবর পাওয়া গেছে। এগুলো উদ্ধারে কাজ চলছে বলে জানিয়েছেন নৌ-পুলিশের কর্মকর্তা।

শনিবার (২৬ জুলাই) বেলা ২টার দিকে মেহেন্দিগঞ্জের কালিগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. এনামুল হক জানান, শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৪টার দিকে ঝড়ের সময় মেহেন্দিগঞ্জের মল্লিকপুর গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে পাঁচটি বাল্কহেড ডুবে যায়। এগুলো উদ্ধারে এখনো কাজ চলমান।

তিনি জানান, বাল্কহেডগুলো ডুবে গেলেও কোনো নিখোঁজ বা হতাহতের খবর নেই।

অপরদিকে হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক গৌতম চন্দ্র মণ্ডল জানান, একই সময় হিজলা উপজেলার ধুলখোলা ও আলিগঞ্জ সংলগ্ন মেঘনা নদীতে একটি পাথরবোঝাই বাল্কহেড ডুবে যায়। যদিও ভাটার সময় সেটিকে আবার দেখা গেছে। তবে নৌযানটি উদ্ধারে চেষ্টা চলছে।  

অপরদিকে মেঘনা নদীতে একটি বাল্কহেড চরে আটকে যাওয়ার খবর এ পর্যন্ত হিজলা নৌ পুলিশের কাছে রয়েছে। ইনচার্জ জানান, নদীতে তাদের টহলদল রয়েছে, যারা তথ্য সংগ্রহ ও বিপদগ্রস্থদের উদ্ধারে কাজ চলমান রেখেছে। তবে হতাহতের কোনো খবর নেই।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বান্দরবানে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার
বান্দরবানে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার
আর্জেন্টিনার বিজয় মিছিলে ব্রাজিল সমর্থকদের ইট নিক্ষেপ
আর্জেন্টিনার বিজয় মিছিলে ব্রাজিল সমর্থকদের ইট নিক্ষেপ
জাইমা রহমানকে সমালোচনা করে পোস্ট, কলেজছাত্র গ্রেপ্তার
জাইমা রহমানকে সমালোচনা করে পোস্ট, কলেজছাত্র গ্রেপ্তার