• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
এ যেন 'শেষের কবিতা'র মহাকাব্যিক শুরু! ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায়

কোনো ব্যক্তির কুকর্মের দায় দল বহন করবে না: মঈনউদ্দিন

কুষ্টিয়া প্রতিনিধি    ২৬ জুলাই ২০২৫, ১২:০১ পি.এম.
হাফেজ মো. মঈনউদ্দিন। ছবি : সংগৃহীত

‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্যে কুষ্টিয়া-৪ আসনে বিশাল গাড়িবহর নিয়ে মোটরসাইকেল শোডাউন করেছেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী হাফেজ মো. মঈনউদ্দিন।

শুক্রবার (২৫ জুলাই) এই কর্মসূচিতে শত শত নেতাকর্মী অংশ নেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচিকে সামনে রেখে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংযোগ করেছেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য হাফেজ মো. মঈনউদ্দিন।

শুক্রবার দুপুরে খোকসা উপজেলার শিয়ালডাঙ্গী সীমান্ত থেকে শুরু হয়ে শোডাউনটি খোকসা বাসস্ট্যান্ডে এসে পৌঁছায়। সেখানে ফুলেল শুভেচ্ছায় নেতাকর্মীরা হাফেজ মঈনউদ্দিনকে বরণ করেন। এরপর মোটরসাইকেল বহর নিয়ে উপজেলার বিভিন্ন হাটবাজারে লিফলেট বিতরণ ও পথসভা করেন তিনি।

শোডাউনে অংশ নেওয়া অনেকের হাতেই ছিল জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন। কর্মসূচিতে কুমারখালী ও খোকসা উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন।

পথসভা শেষে হাফেজ মঈনউদ্দিন কুমারখালীর কয়াতে গিয়ে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেন।

এ সময় তিনি বলেন, আবরার ফাহাদ ছিলেন নির্ভীক ও নীতিবান ছাত্র। তাঁর দেশের প্রতি ভালোবাসা এবং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান আজ তরুণ সমাজের জন্য অনুকরণীয়। আমি তাঁর আদর্শকে হৃদয়ে ধারণ করে মানুষের পাশে থাকতে চাই, সৎ রাজনীতি ও জনসেবার মাধ্যমে দেশ গড়তে চাই।

তিনি আরও বলেন, কোনো ব্যক্তির কুকর্মের দায় দল বহন করবে না। অন্যায়কারী যে-ই হোক, তার বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। আমরা ন্যায়ের পথে, জনগণের পাশে থাকতে চাই সবসময়।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুশ-ইন সহায়তার অভিযোগে ৭ বাংলাদেশী আটক
পুশ-ইন সহায়তার অভিযোগে ৭ বাংলাদেশী আটক
টেকনাফে সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা জব্দ, কারবারি আটক
টেকনাফে সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা জব্দ, কারবারি আটক
রাজবাড়ীতে একাই ক্লিনিকে উপস্থিত অসুস্থ হনুমান
রাজবাড়ীতে একাই ক্লিনিকে উপস্থিত অসুস্থ হনুমান