• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মেক্সিকোতে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সতর্কতা জারি ভাড়া বাসা থেকে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ‘আই হ্যাভ আ প্ল্যান’, দায়িত্ব নেওয়ার আগে বার্নহ্যামের বার্তা বিশ্বকাপে তৃতীয় স্থানের লড়াইয়ে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড বাংলাদেশে মেধার অভাব নেই, দরকার সহায়তা: জাইমা রহমান ফিফার চূড়ান্ত সিদ্ধান্ত, বিশ্বকাপ ফাইনালের হাফটাইম ১৭ মিনিট চাঁদা না দেওয়ায় যুবদল নেতাকে বেধড়ক পিটুনি, অভিযুক্ত ছাত্রদল নেতা সরকারের পাঁচ মাস পূর্তি, আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন রাজধানীতে সুব্রত বাইনের অস্ত্রভাণ্ডারের নিয়ন্ত্রক বাপ্পি গ্রেপ্তার মন্ত্রী-প্রতিমন্ত্রীদের টার্গেট করে পরিকল্পিত অপপ্রচার

সাত কলেজ

২২ ও ২৩ আগস্ট দুই ধাপে ভর্তি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক    ২৪ জুলাই ২০২৫, ০৫:৪৫ পি.এম.
সাত কলেজ লোগো। সংগৃহীত ছবি
সাত কলেজ লোগো। সংগৃহীত ছবি

রাজধানীর ৭টি সরকারি কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়’-এর অধীনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২২ ও ২৩ আগস্ট—দুই ধাপে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কলেজের অধ্যক্ষ ও ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস।

তিনি জানান, ভর্তি পরীক্ষার প্রথম ধাপ অনুষ্ঠিত হবে ২২ আগস্ট বিকেলে, আর দ্বিতীয় ধাপ ২৩ আগস্ট সকালে। ভর্তি কমিটির সর্বশেষ বৈঠকে সময়সূচি চূড়ান্ত করা হয়। এ পরীক্ষায় কারিগরি সহযোগিতা দেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।

ভর্তি প্রক্রিয়া নিরবচ্ছিন্ন রাখতে আগামী শনিবার ফের একটি সভা ডাকা হয়েছে। সেই বৈঠকের পর ভর্তি বিজ্ঞপ্তি অনলাইনে প্রকাশ করা হতে পারে।

এর আগে, গত ৯ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের মাধ্যমে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় প্রকল্পের আওতায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সুপারিশের ভিত্তিতে এ অনুমোদন দেওয়া হয়।

উল্লেখ্য, এই প্রকল্পে অন্তর্ভুক্ত সাতটি সরকারি কলেজ হলো: ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি তিতুমীর কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ।

দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা একটি স্বতন্ত্র প্রশাসনিক কাঠামোর দাবি জানিয়ে আসছিলেন। এই উদ্যোগের ফলে এখন থেকে এসব কলেজে স্বতন্ত্র নীতিমালার অধীনে ভর্তি ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে।

ভিওডি বাংলা/ আরিফ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বৃত্তির ফল পুনর্মূল্যায়নের দাবিতে রাজশাহীতে মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক।- ছবি: সংগৃহীত
তালিকায় নেই ২৩৮ শিক্ষার্থী, পুনর্মূল্যায়নের দাবিতে মানববন্ধন
ছবি: সংগৃহীত
রেকর্ড সংখ্যক অনুপস্থিত আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা
ছবি: ভিওডি বাংলা
শিক্ষার্থীরা আর আন্দোলনে নামবে না: ডিএমপি