{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
শুভেন্দু অধিকারীর রাজনৈতিক উত্থানের নাটকীয় অধ্যায় ধর্মীয় মনীষীদের আদর্শ অনুসরণ করলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে: আবদুস সালাম পুলিশের ওপর জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা আমাদের অগ্রাধিকার মা দিবসে বিশেষ স্বীকৃতি পাচ্ছেন ববিতা শিক্ষার্থীদের ‘গ্লোবাল সিটিজেন’ হিসেবে গড়তে চায় সরকার: মাহদী আমিন হামে শিশুমৃত্যুর কারণ খতিয়ে দেখছে সরকার: স্বাস্থ্যসচিব জেনারেল মাসুদ সরিয়েছে আড়াই বিলিয়ন ডলার মমতাকে আনফলো করল কলকাতা পুলিশ, ফলো তালিকায় মোদি-শুভেন্দু জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচারে পক্ষপাত নয়: চিফ প্রসিকিউটর ক্যাবল অপারেটরদের যৌক্তিক সমস্যার সমাধান করবে সরকার: প্রযুক্তিমন্ত্রী

সংক্ষিপ্ত ভাবে যাত্রাবাড়ীতে মাদরাসা রেজিস্ট্যান্স ডে পালিত

নিজস্ব প্রতিবেদক    ২১ জুলাই ২০২৫, ১০:০২ পি.এম.
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ মাহফুজ আলম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ মাহফুজ আলম বলেন, চব্বিশের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে মাদরাসার ছাত্র ও আলেম সমাজ সাহসী ভূমিকা পালন করেছেন। যার কারণে মাদরাসার ছাত্র ও আলেম সমাজ  ইতিহাসে অনন্য হয়ে আছেন। সেই বীরত্বগাঁথা স্মরণে এবার প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে পালিত হয়েছে মাদরাসা রেজিস্ট্যান্স ডে- ২০২৫। জুলাই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ী ছিল প্রতিরোধের অন্যতম শক্ত ঘাঁটি। এখানে অনেক ছাত্র জনতা আহত ও নিহত হয়েছেন। মাদরাসাছাত্র ও আলেম সমাজের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখার জন্য ও তাঁদের অবদানের স্বীকৃতি প্রধানের জন্য কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এ অনুষ্ঠান আয়োজন করেছে। 

সোমবার (২১ জুলাই ) কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক আয়োজিত যাত্রাবাড়ীর জামিয়া মাহমুদিয়া মাদ্রাসা সংলগ্ন ঢাকা সিলেট হাইওয়েেতে মাদ্রাসা  রেজিস্ট্যান্স ডে-২০২৫ অনুষ্ঠানে এ কথা বলেন। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় অনুষ্ঠান সংক্ষিপ্ত আকারে করা হয়েছে। 

অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যগণ স্মৃতিচারণ করেন , জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারীগণ বক্তব্য প্রদান করেন। সাংস্কৃতিক পরিবেশনায় হামদ, নাত,  কবিতা আবৃত্তি, প্রতিবাদী গান পরিবেশন করা হয়েছে। 

তিনি বলেন,  রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি, অনুষ্ঠান সংক্ষিপ্ত করার জন্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। তাই অনুষ্ঠানের সমাপ্তি হচ্ছে। আমরা এই জুলাই মাসের মধ্যেই একদিন এই অনুষ্ঠান পুনরায় আয়োজন করব ইনশাল্লাহ। দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়েছে। 

কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব, ড. খ ম কবিরুল ইসলাম বলেন, চব্বিশের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে মাদরাসার ছাত্র ও আলেম সমাজের বীরত্বপূর্ণ অবদানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে আজকের এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী
নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী
রেলের সংকট কাটাতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী
রেলের সংকট কাটাতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী
একটি যুদ্ধ শেষ, আরেকটি যুদ্ধ শুরু হয়েছে: তারেক রহমান
একটি যুদ্ধ শেষ, আরেকটি যুদ্ধ শুরু হয়েছে: তারেক রহমান