• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভাঙ্গুরায় বিএনপি নেতার উদ্যোগে এতিমখানায় চাউল বিতরণ

   ২১ জুলাই ২০২৫, ০১:১৯ পি.এম.

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়া পৌরসভার বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মোঃ মোতালেব হোসেনের অর্থায়নে নিজ উদ্যোগে আজ রবিবার(২০ জুলাই) সন্ধ্যা ৭:৩০ মিনিটে ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন এতিমখানায় চাউল বিতরণ করা হয়।

এই উদ্যোগের অংশ হিসেবে ভাঙ্গুড়া কালিবাড়ি জামিউল উলুম এতিমখানা মাদ্রাসায় দুই বস্তা, রামচন্দ্রপুর এতিমখানা মাদ্রাসায় এক বস্তা, পার-ভাঙ্গুড়া এতিমখানা মাদ্রাসায় এক বস্তা এবং একজন হত-দরিদ্র ব্যক্তি কে এক বস্তা চাউল প্রদান করা হয়।

চাউল বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহ শিকদার, সাংগঠনিক সম্পাদক সজীব ইসলাম, বিএনপি নেতা মোঃ সরপু প্রধান, পৌর শ্রমিক দলের প্রস্তাবিত সভাপতি মোঃ জহুরুল ইসলাম, যুব নেতা রবিউল ইসলাম, এবং ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আলিমুদ্দিন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, "সামাজিক দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের পাশে থাকার অঙ্গীকার করছেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুগ্ধ খামার গড়তে বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তির ব্যবহার গুরুত্বপূর্ণ
দুগ্ধ খামার গড়তে বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তির ব্যবহার গুরুত্বপূর্ণ
গৌরীপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, মামলা দায়ের
গৌরীপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, মামলা দায়ের
স্বেচ্ছাসেবক দলের নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
স্বেচ্ছাসেবক দলের নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল