• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

যশোরে পৃথক দুর্ঘটনায় শিশুসহ তিন জনের মৃত্যু

   ২১ জুলাই ২০২৫, ০১:০৭ পি.এম.

যশোর প্রতিনিধি

যশোরে পৃথক দুর্ঘটনায় শিশুসহ তিন জনের মুত্যুর ঘটনা ঘটেছে। রোববার (২০ জুলাই) বিদ্যুৎস্পৃষ্ট, সড়ক দুর্ঘটনা ও পানিতে ডুবে শিশুসহ তিন জনের মৃত্যু হলে নিজ নিজ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

জানা গেছে, চৌগাছা উপজেলার ছোট কাকুড়িয়া গ্রামে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজু আহম্মেদ (১৮) মারা যান। মৃত রাজু একই গ্রামের শফিউদ্দীনের ছেলে। দুপুর আড়াইটার দিকে পাশের বাড়িতে গাছ কাটতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারে হাত লেগে তিনি অচেতন হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজু আহম্মেদ পেশায় কৃষক। 

অপরদিকে, একই উপজেলার মির্জাপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে নাঈম হোসেন (২০) সড়ক দূর্ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রবিবার রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

জানা যায়, শনিবার (১৯ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কান্দি বাজার এলাকায় হেলমেটবিহীন অবস্থায় মোটরসাইকেল চালিয়ে আসার সময় পেছন থেকে একটি অজ্ঞাত পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা প্রথমে চৌগাছা হাসপাতালে, পরে যশোর জেনারেল হয়ে তাকে ঢাকায় পাঠান। ঢাকায় পৌঁছানোর পরই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

চৌগাছা থানার  (ওসি) আনোয়ার হোসেন দুটি ঘটনারই সত্যতা নিশ্চিত করেছেন।

অন্যদিকে জেলার বাঘারপাড়া উপজেলায় পুকুরে ডুবে আয়ান (২) নামে এক শিশুর ঘটনা ঘটেছে। একই দিন সকাল সাড়ে ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আয়ান উপজেলার দোহাকুলা গ্রামের জাহিদুর রহমানের ছেলে। তার মৃত্যুতে সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আয়ানের চাচা আলম হোসেন জানান, বাড়ির একপাশে একা খেলছিল শিশু আয়ান। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত সে বাড়ির পিছনের পুকুরে পড়ে যায়। তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মোহন কুমার পাল বলেন, 'হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে'।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘চাঁদা’ চাওয়ায় ২ বিএনপি নেতাকে পেটাল জনতা
‘চাঁদা’ চাওয়ায় ২ বিএনপি নেতাকে পেটাল জনতা
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪