• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
খেলাধুলার প্রতি ভালোবাসা এখনো অটুট: মির্জা ফখরুল দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দেশে আনার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্যান প্যাসিফিকে যুব উদ্যোক্তা নীতিমালা কর্মশালা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি চূড়ান্ত করতে প্রচেষ্টা জোরদার, তৎপর মধ্যস্থতাকারীরা অগ্রাধিকার ভিত্তিতে শুনানি চাইলেন অ্যাটর্নি জেনারেল শিক্ষকদের বদলিতে বড় পরিবর্তন, নতুন নীতিমালা ঘোষণা ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক শাকিব খানের হাতে ৭০ লাখ টাকার ঘড়ি, চমকে দিল ‘চাঁদ তারার গুঞ্জন’ সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার ভারতের আপত্তিতে অতিরিক্ত বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ, ৪০ মেগাওয়াটই দেবে নেপাল

ক্ষমতায় গেলে শহীদদের মর্যাদা নিশ্চিত করব: গোলাম পরওয়ার

   ১৯ জুলাই ২০২৫, ০২:৩৮ পি.এম.
বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জনগণ যদি দলকে রাষ্ট্রক্ষমতায় আনে, তবে জুলাই শহীদদের মর্যাদা, আহতদের চিকিৎসা এবং পরিবার পুনর্বাসনকে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে।

শনিবার (১৯ জুলাই) সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জাতীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে মঞ্চে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, –জনগণ যদি আমাদের রাষ্ট্রক্ষমতার দায়িত্ব দেয়, তা হলে শহীদদের যথাযথ মর্যাদা, শহীদদের পরিবারের পুনর্বাসন এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হবে আমাদের প্রথম দায়িত্ব। আমরা সেটা পালন করব।

পরওয়ার আরও বলেন, –এই সমাবেশ হচ্ছে সব গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, এবং সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে।–

তিনি জাতীয় নির্বাচনের আগে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং একটি সমতাভিত্তিক রাজনৈতিক পরিবেশ তৈরির (লেভেল প্লেয়িং ফিল্ড) দাবিও জানান।

পরওয়ারের ভাষ্যে উঠে আসে ‘জুলাই অভ্যুত্থান’-এ শহীদ ও আহতদের পরিবারের জন্য রাষ্ট্রীয় দায়বদ্ধতা ও পুনর্বাসন নিশ্চিত করার অঙ্গীকারও।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ত্রিবেদীর বক্তব্যের ব্যাখ্যা চাইলেন জামায়াত আমীর
ত্রিবেদীর বক্তব্যের ব্যাখ্যা চাইলেন জামায়াত আমীর
ঐতিহাসিক লালদীঘি ময়দানে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশ আজ
ঐতিহাসিক লালদীঘি ময়দানে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশ আজ
আ. লীগের হামলা থেকে কেউ রক্ষা পাচ্ছে না: পাটওয়ারী
আ. লীগের হামলা থেকে কেউ রক্ষা পাচ্ছে না: পাটওয়ারী