{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

গাবতলীতে যৌথ বাহিনীর অভিযানে ড্রেজার ধ্বংস

   ১৭ জুলাই ২০২৫, ০১:২৭ পি.এম.
গাবতলীতে যৌথ বাহিনীর অভিযানে ড্রেজার ধ্বংস

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি 

বগুড়ার গাবতলীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে নিজ কাঁকড়া বিল এলাকায় সেনাবাহিনীর সারিয়াকান্দি ক্যাম্পের ক্যাপ্টেন আরাফাত ও ওয়ারেন্ট অফিসার আতিকুর রহমানের নেতৃত্বে যৌথবাহিনী এ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং ঘটনাস্থল থেকে রতন, রানা ও রুবেল নামের তিনজনকে আটক করা হয়। তারা সবাই গাবতলী উপজেলার বুরুচ এলাকার বাসিন্দা।

অভিযান চলাকালে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্টদের বিরুদ্ধে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানানো হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
মানিকগঞ্জে সেলফি বাস খালে, নিহত ১, আহত ১২
ছবি: ভিওডি বাংলা
নেত্রকোনায় নিরাপদ অভিবাসনে সচেতনতা বাড়াতে সেমিনার
ছবি: সংগৃহীত
গৌরীপুরে গ্রামীণ সড়ক পরিকল্পনায় তথ্য যাচাইকরণ কর্মশালা