• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

নড়াইলে দিনদুপুরে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম


প্রকাশ:  ১ ডিসেম্বর ২০২৪, ১০:০০ পি.এম.
শেয়ার করুন 0
সংগৃহিত
সংগৃহিত

নড়াইলের লোহাগড়ায় দিনদুপুরে একজন আর্মড পুলিশ ব্যাটালিয়ন কনস্টেবলকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রোববার (১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্রামের মধ্যপাড়ায় এ হামলার ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য শাওন হোসেন (২৬) উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্রামের মৃত. শওকত হোসেনের ছেলে। তিনি বরিশাল রেঞ্জে কর্মরত। তিনি গত ২৭ নভেম্বর ছুটিতে নিজ বাড়িতে আসেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্রামের পুলিশ কনস্টেবল দেলোয়ার ফকিরের সঙ্গে শাওন হোসেনের দীর্ঘদিন ধরে জমাজমি-ঘরবাড়ি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রোববার দুপুর ২টার দিকে একই গ্রামের মফিজ ফকির, লায়ন ফকির, মেহেদী ফকির, আব্দুর রহমান, শাহানারা বেগম ও রুমা বেগম দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে শাওনের বাড়িতে হামলা চালায়। এ সময় শাওনকে এলোপাতাড়িভাবে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়। এলাকাবাসী আহত পুলিশ কনস্টেবল শাওনকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ সময় আরও কয়েকজন আহত হন।

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি মো. আশিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ কনস্টেবলের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ-জাপান সহযোগিতা আরও জোরদার
ছবি: সংগৃহীত
রেফারেন্স না আসায় গাজী নজরুল ইস্যুতে নীরব ইসি
ছবি: সংগৃহীত
বন্দর উন্নয়নে কাতারের সহযোগিতার আশ্বাস