• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

প্রকৌশলীকে লাথির হুমকি দিলেন জামায়াত নেতা

   ১৬ জুলাই ২০২৫, ১২:৪১ পি.এম.
মাহবুব আলম মুন্সী। ছবি : সংগৃহীত

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগরে রাস্তা সংস্কার ইস্যুতে উপজেলা প্রকৌশলীকে লাথি মেরে বের করে দেওয়ার হুমকি দিয়েছেন জামায়াতের এক স্থানীয় নেতা। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকাজুড়ে তোলপাড় শুরু হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার প্রকৌশল অফিসে এ ঘটনা ঘটে। ভাইরাল হওয়া ২০ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুব আলম মুন্সী প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণের কক্ষে প্রবেশ করে তর্কে জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে বলেন, –আপনাকে লাথি মেরে অফিস থেকে বের করে দেব।

ঘটনার পর মাহবুব আলম মুন্সী গণমাধ্যমকে বলেন, –মুরাদনগরের পাহাড়পুর ইউনিয়নের বাঁশকাইট থেকে প্রান্তি বাজার পর্যন্ত সড়কের বেহাল অবস্থা নিয়ে আবেদন করতে গিয়েছিলাম। প্রকৌশলী গড়িমসি করছিলেন এবং আমাদের বলেছিলেন, ইউএনওর কাছে যান। তখন উত্তেজনা বাড়ে, আমাদের প্রায় ১০ মিনিট কথা-কাটাকাটি হয়। পরে স্থানীয় মুরুব্বিদের উপস্থিতিতে ইউএনও অফিসে বিষয়টির সুরাহা হয়। আমি ভিডিওগুলো ডিলিট করে দেই। অথচ উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি অংশ ভাইরাল করা হয়েছে।

ঘটনার বিষয়ে প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মুরাদনগর উপজেলা জামায়াতের আমীর আ ন ম ইলইয়াস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, –ঘটনাটি দুঃখজনক। দুই পক্ষের উত্তেজনা থেকে এটা ঘটেছে। পরে ইউএনও অফিসে বসে আমরা সমঝোতা করেছি। এমন ঘটনা না ঘটলেই ভালো হতো।

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান জানান, –রাস্তা সংস্কারের আবেদনটি শুরুতে আমার কাছেই এসেছিল। আমি তাদের প্রকৌশলীর কাছে পাঠাই। পরে ঘটনা জানার পর উভয় পক্ষকে ডেকে দুঃখ প্রকাশ করিয়ে বিষয়টির অবসান ঘটিয়েছি।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার