• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

সিরাজগঞ্জ রতনকান্দিতে বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড ঘরবাড়ি

   ১৫ জুলাই ২০২৫, ০৭:২১ পি.এম.
রতনকান্দিতে বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড ঘরবাড়ি

সিরাজগঞ্জ প্রতিনিধি 

সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার রতনকান্দি ইউনিয়নের চর চিলগাছা গ্রামে টানা বৃষ্টির সঙ্গে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মঙ্গলবার ১৫ জুলাই দুপু‌রে প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, হঠাৎ আকাশ কালো হয়ে আসার পর প্রবল বৃষ্টির সঙ্গে ঘণ্টাব্যাপী ঘূর্ণিঝড় বইতে থাকে। এতে করে গ্রামের ঠান্ডু, রফিকুল, আব্দুল মান্নান, মহির, হামিদ, সাকমান, আনোয়ার, রহমত, খুকি ও আব্দুল আলিম সহ অন্তত ১০-১২ জন গ্রামবাসীর রান্নাঘর, গোয়ালঘর ও বসতঘর সম্পূর্ণ বা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ভুক্তভোগী রফিকুল ইসলাম বলেন, আমার রান্নাঘর ও গোয়ালঘরের চালা পুরোপুরি উড়ে গেছে। ঘরের মধ্যে পানি ঢুকে সব কিছু নষ্ট হয়ে গেছে।

আব্দুল আলিম জানান, ঘরের দেয়াল ভেঙে পড়েছে। স্ত্রী-সন্তান নিয়ে এখন কোথায় থাকবো বুঝতে পারছি না।

ঘূর্ণিঝড়ে এলাকার বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে বহু জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সেই সঙ্গে বহু গাছপালা ভেঙে পড়েছে এবং মাঠের ফসলেরও বড় ধরনের ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয় কৃষক আনোয়ার হোসেন।

রতনকান্দি ইউনিয়ন পরিষদের প্রশাসক ডা. মেরাজ হোসেন মেজবাহ বলেন, ঘূর্ণিঝড় ও বৃষ্টিজনিত ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি চলছে। দ্রুতই প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতামূলক ব্যবস্থা নেওয়া হবে।

এলাকাবাসীর অভিযোগ, বৃষ্টির পরপরই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং এখনও তা পুনঃস্থাপন করা হয়নি, ফলে পানির সংকট ও নিত্যপ্রয়োজনীয় কাজে ভোগান্তি চরমে পৌঁছেছে।

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘চাঁদা’ চাওয়ায় ২ বিএনপি নেতাকে পেটাল জনতা
‘চাঁদা’ চাওয়ায় ২ বিএনপি নেতাকে পেটাল জনতা
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪