• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
১৬ জাহাজ চট্টগ্রামে, কাটছে জ্বালানী সংকটের শঙ্কা পরিবহন সেক্টরসহ সকল পর্যায়ের বিশৃঙ্খলা ও ভোগান্তি দূর করতে হবে: শিমুল বিশ্বাস ইরান যুদ্ধের প্রতিবাদে ট্রাম্পের ধর্মীয় কমিশন উপদেষ্টার পদত্যাগ গণপরিবহনে পর্যাপ্ত তেল মিলবে কবে থেকে, যা জানালেন পরিবহনমন্ত্রী ভারত মহাসাগরে নৌবাহিনীর জাহাজে হামলার প্রতিশোধ নেবে ইরান জাপান সাগরে পর পর ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লেন কিম যুদ্ধ শেষ করতে ইসরায়েলকে সময় বেঁধে দিল যুক্তরাষ্ট্র সংসদ প্রাঙ্গণে গাছ লাগালেন স্পিকার ও ডেপুটি স্পিকার ইরাকের ২ মার্কিন ঘাঁটিতে ২৪ ঘণ্টায় ৮ বার হামলা সবার আগে ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া

সংসদে নারী আসন ও উচ্চকক্ষ নিয়ে যে মতামত দিলো বিএনপি

   ১৪ জুলাই ২০২৫, ০৯:১৪ পি.এম.
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি-সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, সংসদে সংরক্ষিত নারী আসন ৫০ থেকে ১০০ করার পক্ষে তার দল। বিদ্যমান বাস্তবতায় এ মুহূর্তে ৩৩ শতাংশ আসনে নারীদের সরাসরি নির্বাচন করা কঠিন। তাছাড়া, সংসদের উচ্চকক্ষ গঠনে নিম্নকক্ষের নির্বাচিত প্রতিনিধিদের আনুপাতিক পদ্ধতির পক্ষে দলটি।

সোমবার (১৪ জুলাই) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ১৩তম দিনের আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সংরক্ষিত নারী আসন

সালাহ উদ্দিন আহমদ বলেন, আরপিও অনুযায়ী যেখানে রাজনৈতিক দলগুলোর কমিটিতে ৩৩ শতাংশ আসনে নারীদের সম্পৃক্ত করা যায়নি, সেখানে ৩৩ শতাংশ আসনে সরাসরি তাদের মনোনয়ন সম্ভব নয়। কারণ আমাদের দেশের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় বিভিন্ন সীমাবদ্ধতা রয়েছে। তাই এ বিষয়টিতে ক্রমান্বয়ে এগোনো উচিত বলে মনে করি। সংসদে নারী প্রতিনিধিত্ব নির্বাচনে আমরা বিদ্যমান পদ্ধতির কথাই বলেছি।

বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই নারীদের বিষয়ে অনেক ভূমিকা পালন করেছে। মহিলা ও শিশু মন্ত্রণালয় গঠন করেছিলেন জিয়াউর রহমান। সেসময় ১৬টা সংরক্ষিত আসন থেকে ৩০টিতে উন্নীত করেছেন। পরবর্তীতে বেগম খালেদা জিয়া ৪৫টি করেছেন, যা বর্তমানে ৫০টি। পর্যায়ক্রমে একটা সময় হয়তো আরও বাড়বে।

তিনি বলেন, সরাসরি নির্বাচনে নারীদের অনেক সময় চ্যালেঞ্জে পড়তে হয়।

উচ্চকক্ষ প্রসঙ্গ

সংসদের উচ্চকক্ষের বিষয়ে তিনি বলেন, সমাজে বা রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে যারা অবদান রেখেছেন উচ্চকক্ষে তাদের রাখার পক্ষে বিএনপি। তবে তা হতে হবে নিম্নকক্ষের নির্বাচিত প্রতিনিধিদের আনুপাতিক হারে। অনেকে ভোটের আনুপাতিক পদ্ধতির কথা বলেছেন।

উচ্চকক্ষে সরাসরি ভোটের প্রস্তাবকে অস্বাভাবিক বলে জানান তিনি। আর ৬৪ জেলা ও ১২ মহানগর নিয়ে ৭৬ জনের একটা উচ্চকক্ষের যে সরাসরি ভোটের প্রস্তাব আসছে, সেটিকে তিনি অস্বাভাবিক আখ্যায়িত করেন।

ভিওডি বাংলা/ এমপি/ ম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাঁচ আগস্টের পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত
পাঁচ আগস্টের পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত
জিয়া পরিবারের প্রতি কমিটমেন্ট ছিল নিখাদ ও দ্বিধাহীন: ছাত্রদল নেতা তারিক
জিয়া পরিবারের প্রতি কমিটমেন্ট ছিল নিখাদ ও দ্বিধাহীন: ছাত্রদল নেতা তারিক
সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে