• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

হাসপাতালে মৃত্যুর ঘটনায় মব সৃষ্টি রুখতে নির্দেশ দিলেন শাহজাহান

নিজস্ব প্রতিবেদক    ১৪ মার্চ ২০২৬, ১১:২৪ এ.এম.
নোয়াখালীতে প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিকে বক্তব্য রাখছেন এমপি মো. শাহজাহান-ছবি: সংগৃহীত

নোয়াখালী-৪ আসনের এমপি ও বিএনপি ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান জানিয়েছেন, মানুষের জীবন এবং মৃত্যু আল্লাহর হাতে নির্ধারিত। তিনি আরও বলেন, রোগীর চিকিৎসার দায়িত্ব ডাক্তারদের; কিন্তু কোনো হাসপাতালে রোগীর মৃত্যু হলে সেটি নিয়ে জনসমক্ষে অযাচিত উত্তেজনা বা মব সৃষ্টি করা উচিত নয়।

শুক্রবার  (১৩ মার্চ) সন্ধ্যায় নোয়াখালীর প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটির পরিচিতি সভা ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাহজাহান এসব কথা বলেন। তিনি নবগঠিত কমিটিকে বেসরকারি স্বাস্থ্যখাতের মানোন্নয়ন এবং রোগীদের সঠিক সেবা নিশ্চিত করার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান।

মো. শাহজাহান বলেন, “প্রতিটি হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তার থাকার মাধ্যমে জনগণকে সঠিক চিকিৎসা নিশ্চিত করতে হবে। বেসরকারি স্বাস্থ্যখাতের মান বৃদ্ধি না করলে রোগীরা ক্ষতিগ্রস্ত হবে।”

অন্যদিকে অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য ও ব্যবসায়ী শহিদুল ইসলাম কিরণ, ড্যাবের সভাপতি ডা. সাইফুল ইসলাম, অ্যাসোসিয়েশনের নতুন সদস্য সচিব মিজানুর রহমান এবং অন্যান্য সদস্য অ্যাডভোকেট ইমাম হোসেন স্বপন, আবদুল মতিন ও মোস্তাক আহম্মেদ স্বপন বক্তব্য রাখেন।

প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মো. সহিদুল ইসলাম সাঈদ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব হারুন রশিদ আজাদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান। ড্যাব নোয়াখালী জেলার সভাপতি ডা. সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন তালুকদারও উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক