• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই প্রশ্নফাঁসের জেরেই ধর্মেন্দ্রর বিদায় ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী কে এই অভিজিৎ, কীভাবে ‘ককরোচ’ আন্দোলনের মুখ হয়ে উঠলেন সাবেক এমপি বদির বোন জামাই ইয়াবাসহ আটক বধির ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ-সুবিধা চাইলেন ডিএসসিসি প্রশাসক মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

শারীরিক অবস্থার উন্নতি, কেবিনে আছেন ফরিদা পারভীন


প্রকাশ:  ১৪ জুলাই ২০২৫, ০৬:১১ পি.এম.
শেয়ার করুন 0
আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে ফরিদা পারভীনকে । ছবি : সংগৃহীত
আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে ফরিদা পারভীনকে । ছবি : সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

গত কয়েকদিন ধরে আইসিইউতে চিকিৎসাধীন থাকা উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থার এখন কিছুটা উন্নতি হয়েছে। তাকে বর্তমানে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

তার ছেলে, ইমাম জাফর নোমানী, সোমবার (১৪ জুলাই) ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, আম্মাকে (ফরিদা পারভীন) এই মুহূর্তে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে, আলহামদুলিল্লাহ। ডাক্তারদের মতে, যদি ভিজিটর নিয়ন্ত্রণ না করা যায়, তবে তার অবস্থার অবনতি হতে পারে। সবার কাছে আবারও অনুরোধ করছি, হাসপাতালে অতিরিক্ত ভিড় করা থেকে বিরত থাকুন।

অপপ্রচারের প্রতিবাদে পবিপ্রবিতে বিএনপিপন্থি শিক্ষক-কর্মচারীদের মানববন্ধনঅপপ্রচারের প্রতিবাদে পবিপ্রবিতে বিএনপিপন্থি শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন
ফরিদা পারভীন প্রথমে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন, কিন্তু চিকিৎসা শেষে বাড়ি ফিরেছিলেন। পরে ৩ জুলাই তিনি গুরুতর শ্বাসকষ্ট নিয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। কিছুদিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর, তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে আবারও আইসিইউতে নেওয়া হয়। বর্তমানে তার অবস্থা কিছুটা স্থিতিশীল, তবে ডাক্তাররা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

ফরিদা পারভীন ১৯৬৮ সালে রাজশাহী বেতারে নজরুলসংগীত গাওয়া শুরু করেন এবং ১৯৭৩ সালে দেশাত্মবোধক গান গেয়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। তিনি সাধক মোকসেদ আলী শাহর কাছে লালনসংগীতে তালিম নিয়েছেন। 

নিলামে ১৭ কোটি ১০ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংকনিলামে ১৭ কোটি ১০ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
১৯৮৭ সালে সংগীতাঙ্গনে তার অসামান্য অবদানের জন্য তিনি একুশে পদক লাভ করেন। ২০০৮ সালে জাপান সরকারের ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কার এবং ১৯৯৩ সালে সেরা প্লেব্যাক গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া, তিনি শিশুদের লালনসংগীত শিক্ষা দেওয়ার জন্য ‘অচিন পাখি স্কুল’ নামে একটি সংগীত স্কুলও প্রতিষ্ঠা করেছেন।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহিত
সাই পল্লবীকে নিয়ে মুখ খুললেন দীপিকা
ছবি: সংগৃহিত
ব্রুকলিন ব্রিজে মুগ্ধতা ছড়ালেন মেহজাবিন চৌধুরী
ছবি: সংগৃহিত
আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালোবাসেন: ভাবনা