• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নেত্রকোণায় ইউনিয়ন বিএনপির সভাপতির স্থগিতাদেশ প্রত্যাহার

   ১৪ জুলাই ২০২৫, ০৪:৫১ পি.এম.
নেত্রকোণায় ইউনিয়ন সভাপতির স্থগিতাদেশ প্রত্যাহার

নেত্রকোণা প্রতিনিধি 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবুল কালাম আজাদ রেনু মিয়ার স্থগিতাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। রোববার (১৩ ই জুলাই) রাতে নেত্রকোনা জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক ও সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী স্বাক্ষরিত এক চিঠিতে এই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। 

এতে বলা হয়, গত ৭ ও ৮ এপ্রিল  নেত্রকোনা জেলাধীন সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের  ফাইস্কা গ্রামে ও মাদ্রাসায় সংঘাত ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আপনাকে জাতীয়তাবাদী দলের ইউনিয়ন বিএনপির সভাপতি পদসহ বিএনপির সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। জেলা বিএনপির ৬ জন ও হেফাজতে ইসলামের ৬ জন মোট ১২ জনের দুটি তদন্ত রিপোর্টের পরিপ্রেক্ষিতে নির্দোষ প্রমাণিত হওয়ায়, নির্দেশক্রমে আপনার সব পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো। 

তবে উল্লিখিত ঘটনার মতো কোনো সহিংস ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সেজন্য আপনাকে কঠোরভাবে সতর্ক করা হলো। আপনি এখন থেকে দলের নীতি, শৃঙ্খলা ও দায়িত্ব পালনে নিষ্ঠাবান হবেন বলে দল আশা রাখে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গুড়ায় মাদক সেবনের অভিযোগে তিনজনকে অর্থদন্ড ও কারাদণ্ড
ভাঙ্গুড়ায় মাদক সেবনের অভিযোগে তিনজনকে অর্থদন্ড ও কারাদণ্ড
নবাবগঞ্জে কৃষকদের উৎসাহিত করায় জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
নবাবগঞ্জে কৃষকদের উৎসাহিত করায় জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
ভাঙ্গুড়ায় কিশোরীদের মাঝে সেলাই মেশিন ও মুরগির বাচ্চা বিতরণ
ভাঙ্গুড়ায় কিশোরীদের মাঝে সেলাই মেশিন ও মুরগির বাচ্চা বিতরণ