• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

সিলেটে এনসিপির ৩ নেতার পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক    ১৪ জুলাই ২০২৫, ০৩:২২ পি.এম.


সিলেটের বিশ্বনাথ ও গোয়াইনঘাট উপজেলায় সদ্যঘোষিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমন্বয় কমিটি থেকে মাত্র এক দিনের ব্যবধানে বিশ্বনাথ উপজেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী রুহুল আমিন, সদস্য মো. শাহেদ আহম্মেদ এবং গোয়াইনঘাট উপজেলা কমিটির সদস্য ফাহিম আহমদ পদত্যাগ করেছেন।

রোববার (১৩ জুলাই) রাতে পৃথক ফেসবুক স্ট্যাটাসে পদত্যাগের ঘোষণা দেন। ।

বিশ্বনাথ উপজেলার ১৭ সদস্যের কমিটিতে প্রধান সমন্বয়কারী করা হয় ডা. সুলেমান খানকে। যুগ্ম সমন্বয়কারী হন রুহুল আমিন এবং ৬ নম্বর সদস্য হিসেবে রাখা হয় মো. শাহেদ আহম্মেদকে।

রোববার রাত সাড়ে ১১টার দিকে ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে রুহুল আমিন লিখেন, অদ্য যে বিশ্বনাথ উপজেলার এনসিপির নবগঠিত কমিটি গঠন করা হয়েছে, উক্ত যে পদে আমাকে রাখা হয়েছে, আমার ওই কমিটির সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। আমি ওই যুগ্ম সমন্বয়কারী পদ থেকে পদত্যাগ করলাম।

একইভাবে স্ট্যাটাস দিয়ে পদত্যাগ করেন মো. শাহেদ আহম্মেদ। তিনি লেখেন, কমিটিতে যে পদে আমাকে রাখা হয়েছে, তার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি ওই পদ থেকে পদত্যাগ করলাম।

অন্যদিকে গোয়াইনঘাট উপজেলা কমিটির ১০ নম্বর সদস্য ফাহিম আহমদ (ফাহিম মোনায়েম) ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি লেখেন, জাতীয় নাগরিক পার্টির গোয়াইনঘাট উপজেলা কমিটিতে আমাকে রাখা হয়েছে, এজন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ। তবে ব্যক্তিগত কারণে আমি কমিটি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি। এখন থেকে আমি এই কমিটির সঙ্গে সম্পৃক্ত নই।

মো. শাহেদ আহম্মেদ বলেন, কমিটিতে আমার নাম দেখে আমি নিজেই অবাক। আমার সঙ্গে কেউ কোনো কথা বলেনি। পরিচিত নাম হওয়ায় হয়তো কেউ এমন করেছে। আমি রাজনীতি করি না, শুধু লেখালেখি করি।

এনসিপি সিলেট জেলার প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দীন শাহান বলেন, আমার জানা মতে গোয়াইনঘাটের একজন পদত্যাগ করেছে। অন্যদের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য পাইনি। যাদের কমিটিতে আনা হয়েছে, তাদের সঙ্গে আলাপ-আলোচনাই করা হয়েছিল। কেউ পছন্দের পদ না পেয়ে এমনটি করে থাকতে পারে।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ