• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ

বড় ধরনের অগ্রগতি ঘটাতে চায় কমিশন: আলী রীয়াজ

   ১৩ জুলাই ২০২৫, ১২:১৯ পি.এম.
ড. আলী রিয়াজ। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ জানিয়েছেন, চলতি সপ্তাহে তিন দিনের আলোচনার মধ্য দিয়ে কমিশন বড় ধরনের অগ্রগতি অর্জনের লক্ষ্যে কাজ করছে।

রোববার (১৩ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার ১২তম দিনের আলোচনার শুরুতে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘এ সপ্তাহে তিন দিন আলোচনা হবে। এর মধ্যেই আমরা অগ্রগতি ঘটাতে চাই। দ্রুততার সঙ্গে জাতীয় সনদ তৈরির দিকে এগিয়ে যেতে চাই। আগামী ৩০ জুলাইয়ের মধ্যে আমরা একটি যৌক্তিক জায়গায় পৌঁছাতে চাই। প্রয়োজনে তা ৩১ জুলাই পর্যন্ত গড়াতে পারে।’

আজকের আলোচনার সূচিতে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে:
১. প্রধান বিচারপতি নিয়োগ
২. তত্ত্বাবধায়ক সরকার
৩. জরুরি অবস্থা জারির প্রক্রিয়া ও নীতিমালা

ড. আলী রীয়াজ আশা প্রকাশ করেন, এই আলোচনাগুলোর মাধ্যমে জাতিকে একটি গ্রহণযোগ্য ও কার্যকর সমাধানের দিকে এগিয়ে নেওয়া সম্ভব হবে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সামাজিক অবক্ষয় রোধে সাহিত্যিকদের ভূমিকা অনস্বীকার্য: খায়রুল কবির
সামাজিক অবক্ষয় রোধে সাহিত্যিকদের ভূমিকা অনস্বীকার্য: খায়রুল কবির
দেশের ৭৫ কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের ৭৫ কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি: স্বরাষ্ট্রমন্ত্রী
বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী