• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে প্রধান উপদেষ্টার হাড়িভাঙা আম উপহার

   ১০ জুলাই ২০২৫, ০৭:১৪ পি.এম.
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে প্রতিবেশী ভারতের ত্রিপুরা রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর জন্য উপহারস্বরূপ ৩০০ কেজি হাড়িভাঙা আম পাঠানো হয়েছে। কূটনৈতিক সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শন হিসেবে এই উপহার হস্তান্তর করে বাংলাদেশ সরকার। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকাল ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এ উপহারসামগ্রী ভারতে পাঠানো হয়।

আখাউড়া স্থলবন্দরের শুল্ক বিভাগের দায়িত্বপ্রাপ্ত রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আমগুলো ৬০টি কার্টনে করে ৩০০ কেজি আম পাঠানো হয়েছে। এসব আম ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও কাস্টমস কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

তিনি জানান, এই উপহার সামগ্রী ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের মাধ্যমে ত্রিপুরা রাজ্য সরকারের সংশ্লিষ্ট প্রতিনিধির কাছে পৌঁছে দেওয়া হবে। এসময় আমের সঙ্গে সংযুক্ত ছিল প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার্তাসহ একটি ‘কমপ্লিমেন্টারি কার্ড’ এবং ‘র‌্যাপিং পেপার’।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল অনুবিভাগ থেকে উপহার প্রেরণের এই প্রক্রিয়া সমন্বয় করা হয়। সরকারের উচ্চ পর্যায়ের এমন মানবিক ও কূটনৈতিক উদ্যোগ দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, প্রতিবছরই কূটনৈতিক শুভেচ্ছা হিসেবে বাংলাদেশের রাষ্ট্রীয় পর্যায় থেকে ভারতের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি ও রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর জন্য মৌসুমি ফল উপহার পাঠানো হয়। এর মাধ্যমে দুই দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সহযোগিতার সম্পর্ক আরও দৃঢ় হয়।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর
বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর
স্মারকলিপি দিলো ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম
স্মারকলিপি দিলো ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম
মোবাইল-মাদক থেকে যুবসমাজকে রক্ষায় কর্মশালা চলছে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
মোবাইল-মাদক থেকে যুবসমাজকে রক্ষায় কর্মশালা চলছে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী