• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

৯৯ রানে বাংলাদেশের সিরিজ হার

   ৯ জুলাই ২০২৫, ০১:৫৯ পি.এম.
৯৯ রানে বাংলাদেশের হার। ছবি : সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি ছিল বাংলাদেশের সামনে। কিন্তু পাল্লেকেলেতে তৃতীয় ও শেষ ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ৯৯ রানে হার মানল মিরাজ বাহিনী।

সিরিজের প্রথম ম্যাচ ৭৭ রানে হারলেও দ্বিতীয় ম্যাচ ১৬ রানে জিতে সমতা ফেরায় বাংলাদেশ। গতকালের ম্যাচ ছিল সিরিজ নির্ধারণী। শ্রীলঙ্কা টস জিতে ব্যাট করতে নেমে কুশল মেন্ডিসের ১২৪ রানে ভর করে ৭ উইকেটে ২৮৫ রান তোলে। জবাবে তাওহিদ হৃদয়ের ৫১ রান ছাড়া আর কেউ তেমন প্রতিরোধ গড়তে না পারায় ৩৯.৪ ওভারে ১৮৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

এত রান তাড়া করে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের রেকর্ড নেই টাইগারদের। আগের সর্বোচ্চ রান তাড়া করে জয় এসেছিল ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে। এবার রেকর্ড ভাঙা হয়নি।

মেন্ডিস ম্যাচসেরা ও সিরিজসেরা নির্বাচিত হন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে আগামীকাল থেকে শুরু তিন ম্যাচের টি-২০ সিরিজ— ১০, ১৩ ও ১৬ জুলাই যথাক্রমে পাল্লেকেলে, ডাম্বুলা ও কলম্বোয়।

শেষ ওয়ানডেতে পেস শক্তি বাড়াতে তাসকিন আহমেদকে একাদশে ফেরানো হয়। তিনি ১০ ওভারে ৫১ রানে নেন ২ উইকেট। তানভির ইসলাম ১ উইকেট পেলেও ছিলেন খরুচে (৬১ রান)। মুস্তাফিজ ছিলেন উইকেটশূন্য (৫২ রান) আর অধিনায়ক মিরাজ নেন ১ উইকেট (৪৮ রান)।

২৮৬ রানের লক্ষ্য তাড়ায় বাংলাদেশের সর্বোচ্চ জুটি ছিল ৪৩ রানের। তাওহিদ হৃদয়ের ৭৮ বলের ৫১ রানের ইনিংসেও দলকে রক্ষা করা যায়নি।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিল শিবিরে দুশ্চিন্তা, ফিরছেন না নেইমার
ব্রাজিল শিবিরে দুশ্চিন্তা, ফিরছেন না নেইমার
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া