• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শহীদ জিয়ার আদর্শেই দেশের উন্নয়ন সম্ভব: প্রশাসক আবদুস সালাম প্রাথমিক শিক্ষার সব দপ্তরকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ কাঁঠাল দিয়ে হচ্ছে শিঙাড়া-সমুচা-কাবাব, রপ্তানির আশা খাদ্যমন্ত্রীর সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ২২ জুলাই এসএসএফ’র দক্ষতা বৃদ্ধিতে পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া প্রবাসী সেজে ফাঁদে ফেলতেন রনি, অর্থ সংগ্রহ করতেন রাকিবুল পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন

ঝালকাঠির তিন মা ও শিশু হাসপাতাল শুধু ভবনেই সীমাবদ্ধ

   ৯ জুলাই ২০২৫, ০১:৩৩ পি.এম.
ঝালকাঠির তিন মা ও শিশু হাসপাতাল

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি জেলার তিনটি ১০ শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্র জনবল ও ওষুধ সংকটে বন্ধের মুখে। সদর উপজেলার বিনয়কাঠি ও শেখেরহাট এবং নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের এই স্বাস্থ্যকেন্দ্রগুলো ২০১৮ সালে উদ্বোধন হলেও আজও পূর্ণাঙ্গ সেবা কার্যক্রম চালু হয়নি।

গর্ভবতী মা ও শিশুদের চিকিৎসা নিশ্চিতে উন্নত ভবন ও অবকাঠামো গড়ে তোলা হলেও এসব হাসপাতালে নেই প্রয়োজনীয় চিকিৎসক, নার্স, ওষুধ বা চিকিৎসা সরঞ্জাম। ফলে সেবা বঞ্চিত হচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

বিনয়কাঠি কেন্দ্র ঘুরে দেখা গেছে, ওষুধ সরবরাহ নেই দীর্ঘদিন, নেই কোনো চিকিৎসকও। সেখানে আসা রোগী রোকেয়া বেগম বলেন, “আগে কিছু ওষুধ পেতাম, এখন ৬-৭ মাস ধরে তাও পাই না। ডাক্তারও নেই। নামে আছে হাসপাতাল, কামে নাই।”

স্থানীয়রা জানান, হাসপাতালগুলোতে দুটি চিকিৎসক চেম্বার, নার্স রুম, ল্যাব, ফার্মেসি, অপারেশন থিয়েটার, ওয়ার্ডসহ আধুনিক সুযোগ-সুবিধা থাকলেও রোগী ভর্তি হয় না। কারণ জনবল নেই, নেই চিকিৎসা সরঞ্জাম। অপারেশন থিয়েটারও অচল হয়ে পড়ে আছে।

দপদপিয়া কেন্দ্রের স্বাস্থ্য সহকারী (এফপিআই) মো. শামীম হোসেন জানান, “এখানে দুইজন চিকিৎসকের পদ থাকলেও কেউ নেই। চারজন ভিজিটরের মধ্যে একমাত্র একজন আছেন। ফার্মাসিস্ট একজন এবং একজন দাই নার্স দিয়ে সামান্য কার্যক্রম চালানো হচ্ছে।”

সেবা না পেয়ে হতাশ স্থানীয়রা জানান, হাসপাতালে এসে ফিরে যেতে হয়, আবার অনেকেই সদর হাসপাতালে বা বেসরকারি ক্লিনিকে যেতে বাধ্য হন, যা তাদের জন্য ভোগান্তির কারণ।

এ বিষয়ে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক তাপস কুমার শীল বলেন, “এই হাসপাতালগুলোর জন্য পদ সৃষ্টি হয়েছে। শিগগিরই জনবল নিয়োগ হলে সেবার মান উন্নত হবে।”

স্থানীয়দের দাবি, অবিলম্বে পর্যাপ্ত চিকিৎসক, নার্স, ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করে স্বাস্থ্যকেন্দ্রগুলো সচল করা হোক।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু
নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু
আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক
আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক
স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ
স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ