• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
এ যেন 'শেষের কবিতা'র মহাকাব্যিক শুরু! ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায়

দমন-পীড়নের প্রতিক্রিয়ায় ‘জুলাই’ অনিবার্য হয়ে উঠেছিল: আসিফ মাহমুদ

   ৭ জুলাই ২০২৫, ০৩:৪২ পি.এম.
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী শাসনামলে দমন-পীড়নের মধ্যেও যারা ন্যূনতম সাংবাদিকতার চেষ্টা করতেন, তাদের ওপরও নির্যাতনের খড়গ নেমে আসত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (৬ জুলাই) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি বলেন, ‘প্রশ্ন নয়, প্রশংসা করতে এসেছি’— এই ছিল হাসিনার সংবাদ সম্মেলনের ধরন। গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নেওয়া, চাটুকারিতা ও দমন-পীড়নের কারণে জুলাই অনিবার্য হয়ে উঠেছিল।”

তিনি জানান, শিল্পী দেবাশিস চক্রবর্তী ‘জুলাই প্রিলিউড সিরিজ’-এর অংশ হিসেবে দমন, লুটপাট ও গণমাধ্যম নিপীড়নের থিমে পোস্টার আঁকছেন। এই শিল্পকর্মগুলো ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানের অংশ হিসেবে প্রকাশিত হচ্ছে।

আসিফ মাহমুদ বলেন, শেখ হাসিনার মুখে ‘মানুষকে দিতে এসেছি’ শ্লোগান থাকলেও বাস্তবে তার শাসনামল ছিল লাগামহীন লুটপাট আর নিপীড়নের। জুলাই বিপ্লব এসব অনাচারের প্রতিক্রিয়াতেই জন্ম নিয়েছিল।

তিনি জানান, জনপ্রিয়তা ও অনুরোধের প্রেক্ষিতে প্রাথমিক দশটি পোস্টারের সংখ্যা আরও বাড়ানো হচ্ছে, যাতে ফুটে উঠবে কেন ও কীভাবে জুলাই ২০২৪ অনিবার্য হয়ে উঠেছিল।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ