• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

একাধিক মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

   ৬ জুলাই ২০২৫, ০৫:১৬ পি.এম.
বিএনপি নেতা গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি 

একাধিক মামলায় টঙ্গীর বিএনপি নেতা অ্যাডভোকেট জিয়াউল হাসান স্বপনকে (৪৮) গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। রোববার (৬ জুলাই) দুপুরে টঙ্গীর দত্তপাড়া দিঘীর পাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। স্বপন টঙ্গী সরকারি কলেজের সাবেক জিএস ও গাজীপুর বারের বিএনপিপন্থী একজন আইনজীবী।

পুলিশ জানায়, টঙ্গী দত্তপাড়া পুকুর পাড় এলাকায় স্বপনের অবস্থান জেনে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী বিভিন্ন মামলায় বিভিন্ন লোককে ফাঁসানোর অভিযোগও রয়েছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ ফরিদুল ইসলাম বলেন, ‘আমার থানায় স্বপনের নামে ৪টি মামলা আছে। আমি তাকে গ্রেপ্তার করেছি। অন্যান্য থানায়ও তার ব্যাপারে খোঁজ নিচ্ছি।’


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাকৃবির ৬ মেধাবী শিক্ষার্থী পেলেন ইউজিসি মেধাবৃত্তি
বাকৃবির ৬ মেধাবী শিক্ষার্থী পেলেন ইউজিসি মেধাবৃত্তি
ভাঙ্গুড়ায় মাদক সেবনের অভিযোগে তিনজনকে অর্থদন্ড ও কারাদণ্ড
ভাঙ্গুড়ায় মাদক সেবনের অভিযোগে তিনজনকে অর্থদন্ড ও কারাদণ্ড
নবাবগঞ্জে কৃষকদের উৎসাহিত করায় জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
নবাবগঞ্জে কৃষকদের উৎসাহিত করায় জাতীয় ফল মেলা অনুষ্ঠিত