• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
পার্বত্য চুক্তি বাস্তবায়নে সরকারের অগ্রগতি জাতিসংঘে তুলে ধরলেন সচিব প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংসদে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর নয়াপল্টনে প্রধানমন্ত্রীর প্রথম জনসভা কাল রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেপ্তার করতে হবে: সংসদে নাহিদ ইসলাম স্বরাষ্ট্রমন্ত্রীর ‘মব কালচার’ বন্ধের ঘোষণা কাজে আসেনি, এপ্রিলেই নিহত ২১ সরকারের কাছে আলাদিনের চেরাগ নেই: আবদুস সালাম ২ মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের চাপেও অটল তেহরান, ব্যর্থতার ঝুঁকিতে ওয়াশিংটন ইইউ প্রতিনিধির সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক টানা ২ দিন দেশে কোথাও লোডশেডিং হয়নি, সরবরাহ স্বাভাবিক: বিদ্যুৎ বিভাগ

লাগামহীন লুটপাটই আ’লীগে আমলের বড় নিদর্শন-আসিফ মাহমুদ

   ৬ জুলাই ২০২৫, ০৪:৩৮ পি.এম.
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় লাগামহীন এবং অবিশ্বাস্য মাত্রার লুটপাট আওয়ামী লীগ আমলের বড় নিদর্শন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এক ফেসবুক পোস্টে তিনি বলেন, এই লুটপাটের চিত্র শিল্পকর্মের মাধ্যমেও উঠে আসছে।

রোববার (৬ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে উপদেষ্টা আসিফ এই মন্তব্য করেন। তিনি বলেন, শিল্পী দেবাশিস চক্রবর্তী ‘জুলাই প্রিলিউড সিরিজ’-এর ৫ থেকে ৮ নম্বর পোস্টারে এই লুটপাটের থিম তুলে ধরেছেন।

আসিফ মাহমুদ সজীব লিখেছেন, আমার চাওয়া-পাওয়ার কিছু নেই। আমি আসছি মানুষকে দিতে’—স্বৈরশাসক শেখ হাসিনা মুখে এই কথাগুলো বারবার বললেও বাস্তবে কী ঘটেছে তা এখন উন্মোচিত। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় লাগামহীন এবং অবিশ্বাস্য স্কেলের এই লুটপাট আওয়ামী লীগ আমলের এক বড় নিদর্শন।

তিনি আরও জানান, শিল্পী দেবাশিস চক্রবর্তীর আঁকা এই সিরিজের দশটি পোস্টারে তুলে ধরা হবে—কেন জুলাই অনিবার্য হয়ে উঠেছিল এবং সেই জুলাইয়ে কী ঘটেছিল। এরই মধ্যে ‘জুলাই কোমেমোরেশন প্রোগ্রাম’-এর অংশ হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে এই পোস্টারগুলো ডিজাইন করছেন দেবাশিস।

ফেসবুক পোস্টে আরও বলা হয়, প্রথমে ধারাবাহিকভাবে দশটি পোস্টার প্রকাশের পরিকল্পনা থাকলেও দর্শক-শ্রোতা ও শুভাকাঙ্ক্ষীদের অনুপ্রেরণায় শিল্পী পোস্টারের সংখ্যা আরও বাড়াতে সম্মত হয়েছেন।

উপদেষ্টা আসিফ মনে করেন, এই শিল্পকর্মগুলোর মাধ্যমে জনগণ যেমন অতীতের বর্বরতার বাস্তব চিত্র বুঝতে পারবেন, তেমনি নতুন প্রজন্মের জন্য এগুলো হবে গণতন্ত্র ও ন্যায়ের সংগ্রামের প্রেরণা।

ভিওডি বাংলা/ডিআর


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমি তো ‘অযোগ্য’ উপদেষ্টাই বটে : মাহফুজ
আমি তো ‘অযোগ্য’ উপদেষ্টাই বটে : মাহফুজ
কানাডার রাজনীতিতে চমক, কে এই ডলি?
কানাডার রাজনীতিতে চমক, কে এই ডলি?
হাসনাত বললেন প্রিয় দেশবাসী 'আমরা স্যরি'
হাসনাত বললেন প্রিয় দেশবাসী 'আমরা স্যরি'