• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
পার্বত্য চুক্তি বাস্তবায়নে সরকারের অগ্রগতি জাতিসংঘে তুলে ধরলেন সচিব প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংসদে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর নয়াপল্টনে প্রধানমন্ত্রীর প্রথম জনসভা কাল রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেপ্তার করতে হবে: সংসদে নাহিদ ইসলাম স্বরাষ্ট্রমন্ত্রীর ‘মব কালচার’ বন্ধের ঘোষণা কাজে আসেনি, এপ্রিলেই নিহত ২১ সরকারের কাছে আলাদিনের চেরাগ নেই: আবদুস সালাম ২ মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের চাপেও অটল তেহরান, ব্যর্থতার ঝুঁকিতে ওয়াশিংটন ইইউ প্রতিনিধির সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক টানা ২ দিন দেশে কোথাও লোডশেডিং হয়নি, সরবরাহ স্বাভাবিক: বিদ্যুৎ বিভাগ

মবকে পরিকল্পিতভাবে ব্যবহার করা হচ্ছে- জিল্লুর রহমান

   ৫ জুলাই ২০২৫, ০৮:৪৪ পি.এম.
টিভি উপস্থাপক ও বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক জিল্লুর রহমান। ছবি-সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক
নির্বাচন বিলম্বিত করতে পরিকল্পিতভাবে মবকে ব্যবহার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন টিভি উপস্থাপক ও বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক জিল্লুর রহমান। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘অনেকেই বলছেন ড. ইউনূস নিজেই হয়তো মব পরিস্থিতিকে ব্যবহার করছেন। পরিকল্পিতভাবে রাষ্ট্রযন্ত্রকে দুর্বল দেখিয়ে নির্বাচন বিলম্বিত করার উপায় হিসেবে মবকে কাজে লাগাচ্ছেন। সময়মতো নির্বাচন না হলে বলা যাবে পরিস্থিতি অনুকূল নয়।

তিনি বলেন, ‘শান্তিতে নোবেলজয়ী একজন আন্তর্জাতিক ব্যক্তিত্বের আমলে যদি মব রাজত্ব চলে, তাহলে সেটা কেবল তার ভাবমূর্তি নয়, গোটা বাংলাদেশের জন্যই অত্যন্ত লজ্জাজনক।’

তিনি আরও বলেন, ‘মোবাইল ফুটেজ, সংবাদ শিরোনাম দেখে এটা স্পষ্ট যে মব এখন সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে সরকারের কর্মকর্তারা মবকে সমর্থন জানাচ্ছেন, আবার কখনো হুঁশিয়ারি দিচ্ছেন এই দ্বিচারিতা থেকে বের হতে না পারলে মব একদিন সরকারের পতনের কারণ হয়ে দাঁড়াবে।’

জিল্লুর রহমান বলেন, ‘অনেকেই মনে করেন নির্বাচন ২০২৫ সালের ডিসেম্বরে বা তারও অনেক আগেই হওয়া উচিত। কারণ না হলে বাংলাদেশের গণতন্ত্র যেমন বিপন্ন হবে, শান্তিতে নোবেলজয়ী শাসনকাল মবের আমল হিসেবেই ইতিহাসে ঠাঁই পাবে। তখন ইতিহাস কাউকেই ক্ষমা করবে না।’

তিনি আরও বলেন, ‘বিশেষজ্ঞদের মতে, অনেক মবের ঘটনা সরকার চাইলেই প্রতিরোধ করতে পারত। সেনাবাহিনী মাঠে থাকা অবস্থায় রাষ্ট্রীয় প্রতীকী ভাস্কর্য ধ্বংস, শিক্ষকের বদলি, নারীদের খেলাধুলার ওপর নিষেধাজ্ঞা এসব রোধ করা কঠিন কিছু ছিল না। তাহলে কেন কিছুই করা হলো না? রাজনৈতিক সদিচ্ছারও একটা বড় ঘাটতি। মবকে জনরোষ হিসেবে গ্রহণযোগ্যতা দেওয়ার মানে আপনি বিচারব্যবস্থার বাইরে একটা সন্ত্রাসী সংস্কৃতি তৈরি করছেন।’

তিনি বলেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার ওপর সাম্প্রতিক যে হামলা। তাকে ডিম মেরে গলায় জুতার মালা পরানো এবং মারধরের ঘটনা। বাংলাদেশের রাষ্ট্র ও সংবিধানের জন্য একটি ভয়ানক অশনি সংকেত।

এই ঘটনা ঘটেছে পুলিশের উপস্থিততে রাজধানীর একটি অভিজাত এলাকায়। একজন বীর মুক্তিযোদ্ধাকে লক্ষ্য করে। এ কথা ঠিক নুরুল হুদার প্রধান নির্বাচন কমিশনার থাকাকালীন ভূমিকা নিয়ে জনমনে ক্ষোভ, অসন্তোষ রয়েছে এবং তিনি কোনো ন্যায় কাজ করেননি। কিন্তু তার পরও একটা অন্যায়কে আরেকটা অন্যায় দিয়ে মোকাবেলা করা সমীচীন নয়।’

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমি তো ‘অযোগ্য’ উপদেষ্টাই বটে : মাহফুজ
আমি তো ‘অযোগ্য’ উপদেষ্টাই বটে : মাহফুজ
কানাডার রাজনীতিতে চমক, কে এই ডলি?
কানাডার রাজনীতিতে চমক, কে এই ডলি?
হাসনাত বললেন প্রিয় দেশবাসী 'আমরা স্যরি'
হাসনাত বললেন প্রিয় দেশবাসী 'আমরা স্যরি'