• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
একাত্তর আমাদের পরিচয়, কথা বলতেই হবে: মির্জা ফখরুল জালিয়াতি করে কারামুক্ত ‘রিংভো অ্যাপারেলস’ গার্মেন্টসের মালিক সাজেদুল পার্বত্য চুক্তি বাস্তবায়নে সরকারের অগ্রগতি জাতিসংঘে তুলে ধরলেন সচিব প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংসদে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর নয়াপল্টনে প্রধানমন্ত্রীর প্রথম জনসভা কাল রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেপ্তার করতে হবে: সংসদে নাহিদ ইসলাম স্বরাষ্ট্রমন্ত্রীর ‘মব কালচার’ বন্ধের ঘোষণা কাজে আসেনি, এপ্রিলেই নিহত ২১ সরকারের কাছে আলাদিনের চেরাগ নেই: আবদুস সালাম ২ মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের চাপেও অটল তেহরান, ব্যর্থতার ঝুঁকিতে ওয়াশিংটন

টঙ্গীতে ছাত্রদল নেতার বিরুদ্ধে ছাত্রলীগের মানববন্ধন

   ৫ জুলাই ২০২৫, ০৩:৫৬ পি.এম.
মানববন্ধনে উপস্থিত ছাত্রলীগ নেতা যোবায়ের, দ্বীন আমিন ও সিয়াম (বাম থেকে)। ছবি : সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে মিরাজুল ইসলাম খান মিরাজ নামে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে মানববন্ধন করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

শুক্রবার (৫ জুলাই) বেলা ১১টা ২০ মিনিটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ৫১ নম্বর ওয়ার্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

ছাত্রদলের নেতাকর্মীরা অভিযোগ করেছেন, স্থানীয় তেল ব্যবসায়ী বজলুর রহমান নিষ্ক্রিয় ও বিতর্কিত বিএনপি নেতাদের ছত্রচ্ছায়ায় থেকে রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এই মানববন্ধনের আয়োজন করেছেন। কর্মসূচিতে অংশ নেন ছাত্রলীগের ৫১ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক যোবায়ের, গণনা ও প্রকাশনা সম্পাদক সিয়াম, কর্মী দ্বীন আমিন, রিয়াদসহ অনেকে।

জানা গেছে, গত ৩০ জুন বজলুর রহমানের বাসার নির্মাণকাজ সংক্রান্ত বিষয় নিয়ে ছাত্রদল নেতা মিরাজুল ইসলাম মিরাজের সঙ্গে বাকবিতণ্ডা হয়। মিরাজের অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে তাকে ডেকে এনে ছাত্রলীগের নেতাকর্মীরা অপমান ও ধাক্কাধাক্কি করেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। পরে বজলুর রহমান টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের করলে পুলিশ মিরাজের পিতাকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন বলেন, "মিরাজ ছাত্রদলের দুঃসময়ের পরীক্ষিত কর্মী। রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতেই তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা ও মিথ্যা প্রচার চালানো হচ্ছে।" তিনি আরও জানান, বজলুর রহমানের সঙ্গে মিরাজের পূর্বে ব্যবসায়িক সম্পর্ক ছিল। সেই দ্বন্দ্বকে রাজনৈতিক রূপ দিয়ে তাকে কোণঠাসা করা হচ্ছে। ডামি নির্বাচনের সময় মিরাজ ৬৪ দিন কারাবন্দি ছিলেন এবং তার পরিবারও নির্যাতনের শিকার হয়েছে।

ঘটনার বিষয়ে মানববন্ধনের আয়োজক বজলুর রহমানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, বজলুর রহমানের মামলার ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। মানববন্ধন কেন এবং কারা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। নিষিদ্ধ সংগঠনের কেউ জড়িত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভাঙ্গুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
যশোরে যুবলীগের ব্যানারে মিছিল, আটক ৫
যশোরে যুবলীগের ব্যানারে মিছিল, আটক ৫
মধুপুরে আচিক মিচিক সোসাইটির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মধুপুরে আচিক মিচিক সোসাইটির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন