• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

সরকারের কাছে আলাদিনের চেরাগ নেই: আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক    ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ পি.এম.
মো. আবদুস সালাম: ছবি-ভিওডি বাংলা

সরকারের কাছেতো আর আলাদিনের চেরাগ নেই যে দুই মাসের মধ্যেই সব সমস্যার সমাধান হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেন, জনগণের প্রত্যাশা বাস্তবায়ন করার জন্য রাজনৈতিক দলগুলোকে সময় দিতে হবে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর একান্ত সহচর, বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য, জাতীয় নেতা ও সাবেক মন্ত্রী স্বর্গীয় সুনীল গুপ্তের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, সারা পৃথিবীতে বর্তমানে অর্থনৈতিক মন্দা চলছে এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে এর প্রভাব পড়ছে। তবে এসব সংকটের মধ্যেও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কখনো হতাশার কথা বলেননি।

তিনি বলেন, তারেক রহমান কখনো বলেননি যে আমরা কিছুই পারব না বা আমাদের অর্থনীতি শেষ। কারণ তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরাধিকার। জিয়াউর রহমান সবসময় বলতেন-টাকা কোনো সমস্যা না, দুর্নীতি যদি রোধ করা যায় তাহলে বাংলাদেশে টাকার কোনো সংকট থাকবে না।

তিনি আরও বলেন, তারেক রহমান আজ জাতীয়তাবাদী শক্তির প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন এবং জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এসেছে । 

জনগণের সিদ্ধান্তই চূড়ান্ত উল্লেখ করে আবদুস সালাম বলেন,  আপনারা তো জনগণের ম্যান্ডেট পান না। জনগণের পক্ষে কথা বলতে হলে বিএনপি বলবে। জনগণ কী চায়, সেটা জনগণই বলবে। আবার যখন নির্বাচন আসবে, তখন জনগণই সিদ্ধান্ত দেবে।

স্মরণসভায় প্রয়াত সুনীল গুপ্তকে স্মরণ করে আবদুস সালাম বলেন, তিনি ছিলেন একজন সৎ ও ভালো মানুষ, যা আজকের দিনে বিরল। একসাথে রাজনীতিবিদ, মন্ত্রী-তারপরও ভালো মানুষ হওয়া খুব কঠিন। কিন্তু সুনীলদা রাজনীতিবিদ ও মন্ত্রী হয়েও ভালো মানুষ ছিলেন, এজন্যই মানুষ তাকে এখনো স্মরণ করে।

রাজনীতিতে আজ সবচেয়ে বেশি প্রয়োজন ভালো মানুষ উল্লেখ করে তিনি বলেন, যারা নিজেদের সবচেয়ে সৎ দল বলে দাবি করে, তাদের কর্মকাণ্ড তা প্রমাণ করে না।

প্রসাশক বলেন, গত নির্বাচনে কোটি কোটি টাকা খরচ করা হয়েছে। এত সৎ মানুষের দল এত টাকা কোথা থেকে পেল-এটা এখন মানুষের প্রশ্ন।

তিনি আরও বলেন, রাজনীতিতে মিথ্যা ও বিভ্রান্তি বাড়ছে এবং অনেকেই নিজেদের কথাকেই নিজেরা বিশ্বাস করছে না।

জুলাই সনদ প্রসঙ্গে আবদুস সালাম বলেন, জুলাই সনদ কোনো ব্যক্তিগত সম্পদ নয়। দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের মাধ্যমে এই অবস্থায় এসেছে বিএনপি। বিএনপিকে ছোট করে দেখার কোনো কারণ নেই।  কৃষক-শ্রমিকসহ সাধারণ মানুষের অন্তরে বিএনপির শিকড় গভীরভাবে প্রোথিত এবং দেশের প্রতিটি এলাকায় আজ দলটির অবস্থান রয়েছে।

তিনি বলেন, বিএনপি এককভাবে নয়, বরং জাতীয়ভাবে স্বৈরাচারবিরোধী আন্দোলন করেছে। সাংবাদিক, বুদ্ধিজীবী, শিক্ষক, শ্রমিক ও কৃষক-সবাই এতে অংশ নিয়েছে। 

তিনি বিরোধী দলগুলোর উদ্দেশে বলেন, অল্প সময়েই সরকারকে ব্যর্থ ঘোষণা করার প্রবণতা গণতন্ত্রের জন্য ভালো নয়। গণতন্ত্র টিকিয়ে রাখতে হলে রাজনৈতিক দলগুলোকে ধৈর্য ধরতে হবে।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বাবু বিজন কান্তি সরকারের সভাপতিত্বে স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ.বি.এম আব্দুস সাত্তার, বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও সম্পাদক কামাল উদ্দিন সবুজ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক সচিব ও ভাইস চেয়ারম্যান বাবু তপনচন্দ্র মজুমদার, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক রিয়াজউদ্দিন নসু, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা নজমুল হক নান্নু, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমোলেন্দু দাশ অপু ও ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলুসহ আরও অনেকে।

সভায় বক্তারা প্রয়াত সুনীল গুপ্তের রাজনৈতিক জীবন, সততা ও অবদানের কথা স্মরণ করেন এবং তার প্রতি শ্রদ্ধা জানান।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন  ডিএসসিসি প্রশাসক
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক