• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

শিক্ষার্থীদের জন্য  ডুয়ার অফিস সবসময় খোলা : দুদু

   ৫ জুলাই ২০২৫, ০২:৩৬ পি.এম.
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ছবি- সংগৃহীত

ঢাবি প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল ও বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যেকোন সময় ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া) সবসময় পাশে থাকবে বলে উল্লেখ করেছেন ডুয়ার আহ্বায়ক ও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, যেকোনো প্রয়োজনে আমাদের অফিসে চলে আসবা। ডুয়া সবসময় তোমাদের পাশে থাকবে।

শনিবার (৫ জুলাই) সকালে অ্যালামনাই ফ্লোরে ডুয়ার বৃত্তি প্রদানের লক্ষ্যে সাক্ষাৎকার গ্রহণ কার্যক্রমের উদ্বোধন সভায় এ কথা বলেন তিনি।

শামসুজ্জামান দুদু বলেন, এখানে যারা আছে সবাই বৃত্তি পাওয়ার যোগ্য। তোমরা সবাই যোগ্য। ঢাকা ইউনিভার্সিটিতে সবাই সুযোগ পায় না। যেকোনো প্রয়োজনে আমাদের অফিসে আসবে।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, তোমাদের চেহারা দেখে মনে হচ্ছে আমি এখনো ঢাবির ছাত্র। কোন সময় হতাশ হবা না কারণ তোমরা ঢাবির ছাত্র, আমরা তোমাদের সঙ্গে আছি।

সাক্ষাৎকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডুয়ার সদস্য সচিব আবদুল বারী ড্যানী, মোস্তাফিজুর রহমান, সিনিয়র সদস্য সৈয়দ আমিনুর রহমান মাইকেল, ডুয়া নিউজের সম্পাদক আবদুস সাত্তার মিয়াজী, সাবেক সংসদ সদস্য নীলোফার চৌধুরী মনি, ডুপডার সাধারণ সম্পাদক মাহফুজা রহমান চৌধুরী বাবলী, অধ্যাপক জাকির হোসেন জামাল, সুভ্রা দেবনাথ প্রমুখ।

আজ ৫ জুলাই থেকে অ্যাসোসিয়েশনের অফিসে শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু হয় । এরপর ৬, ৯, ১০, ১১ ও ১২ জুলাই সাক্ষাৎকার নিবে অ্যালামনাই অ্যাসোসিয়েশন। প্রতিদিন সকাল এগারোটায় সাক্ষাৎকার গ্রহণ শুরু হবে।

প্রথম দিন অর্থাৎ ৫ ও ৬ জুলাই আবেদনকারীদের সাক্ষাৎকার শুরু হয়েছে। যেসব শিক্ষার্থীর আবেদনের ক্রমিক নম্বর ১১০৭ থেকে ১২৬৪ তাদের এই দুই দিনে সাক্ষাৎকার নেয়া হবে। এদেরকে 'জ' গ্রুপে আখ্যায়িত করা হয়েছে।

৯ ও ১০ জুলাই তিনধাপে সাক্ষাৎকার গ্রহণ করা হবে। ৭৯১ থেকে ৯৪৮ (চ গ্রুপ), ৪৭৫ থেকে ৬৩২ (ঘ গ্রুপ ) ও ৩১৭ থেকে ৪৭৪ ( গ গ্রুপ) ক্রমিক নাম্বারধারী শিক্ষার্থীদের এই দুই দিনে সাক্ষাৎকার গ্রহণ করা হবে।

১১ ও ১২ জুলাইও তিনধাপে সাক্ষাৎকার গ্রহণ করা হবে। ৯৪৯ থেকে ১১০৬ (ছ গ্রুপ), ১৫৯ থেকে ৩১৬ ( খ গ্রুপ) ও ১ থেকে ১৫৮ (ক গ্রুপ), গ্রুপ (ঙ) ৬৩৩ থেকে ৭৯০ ক্রমিক নাম্বারধারী শিক্ষার্থীদের এই দুই দিনে সাক্ষাৎকার নেয়া হবে বলে জানিয়েছে অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি
উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি
শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ
শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ
জাতীয় বিশ্ববিদ্যালয় রূপান্তরের নতুন ভিশন
জাতীয় বিশ্ববিদ্যালয় রূপান্তরের নতুন ভিশন