• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
এ যেন 'শেষের কবিতা'র মহাকাব্যিক শুরু! ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায়

সৈয়দা রিজওয়ানা হাসান

আগস্টে তুরস্কের বিপক্ষে খেলবে ঋতুপর্ণারা

   ৫ জুলাই ২০২৫, ০১:২১ পি.এম.
ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ নারী ফুটবলে এগিয়ে যাওয়ার পথে যুক্ত হতে যাচ্ছে নতুন এক অধ্যায়। সবকিছু ঠিক থাকলে আগামী আগস্টেই একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তুরস্কের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল। দু’দেশের মধ্যে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে উঠে এসেছে এমন আশাব্যঞ্জক খবর।

শুক্রবার (৪ জুলাই) ইস্তানবুলে তুরস্ক ফুটবল ফেডারেশনের (টিএফএফ) সদর দপ্তরে অনুষ্ঠিত হয় এ গুরুত্বপূর্ণ বৈঠক। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং টিএফএফ প্রেসিডেন্ট ইব্রাহিম এথেম হাজি ওসমানওগলু।

বৈঠকে বাংলাদেশের ফুটবলের সাম্প্রতিক অগ্রগতি, প্রবাসী খেলোয়াড়দের অন্তর্ভুক্তি এবং দীর্ঘমেয়াদি একটি টেকসই কাঠামো গঠনের বিষয়ে আলোচনা হয়। উপদেষ্টা আসিফ মাহমুদ উল্লেখ করেন, বাংলাদেশে তুর্কি ফুটবলের একটি শক্তিশালী ভক্তসমর্থক গোষ্ঠী রয়েছে, যা এই ম্যাচকে আরো তাৎপর্যপূর্ণ করে তুলবে এবং দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে নতুন মাত্রা দেবে।

টিএফএফ প্রেসিডেন্ট ইব্রাহিম ওসমানওগলু প্রস্তাবটি উষ্ণভাবে গ্রহণ করেন এবং জানান, সবকিছু পরিকল্পনামাফিক এগোলে আগস্টেই অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও তুরস্ক নারী দলের মধ্যকার ঐতিহাসিক এই ম্যাচ।

তুরস্ক কেবল ম্যাচ আয়োজনেই নয়, বরং বাংলাদেশের ফুটবল কাঠামো উন্নয়নের দিকেও সহযোগিতার হাত বাড়িয়েছে। কোচ ও রেফারিদের দক্ষতা বৃদ্ধি, ক্রীড়া চিকিৎসা, প্রশিক্ষণ বিনিময় ও কারিগরি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন টিএফএফ প্রেসিডেন্ট।

সংশ্লিষ্টরা মনে করছে, এই ক্রীড়া-কূটনীতিক পদক্ষেপ ভবিষ্যতে শুধু নারী ফুটবল নয়, বরং অন্যান্য খেলাধুলাতেও দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার নতুন দ্বার খুলে দিতে পারে।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হালান্ডের জোড়া গোলে ইরাককে উড়িয়ে দিল নরওয়ে
হালান্ডের জোড়া গোলে ইরাককে উড়িয়ে দিল নরওয়ে
এমবাপের জোড়া গোলে সেনেগালকে হারাল ফ্রান্স
এমবাপের জোড়া গোলে সেনেগালকে হারাল ফ্রান্স
যে কারণে কাঁদলেন বিশ্বকাপের ফুটবলার
যে কারণে কাঁদলেন বিশ্বকাপের ফুটবলার