• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

বাংলাদেশে আসছেন তুরস্কের প্রতিরক্ষা শিল্পপ্রধান

   ৪ জুলাই ২০২৫, ০৩:৫৮ পি.এম.
বাংলাদেশ ও তুরস্কের পতাকা। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে আগামী সপ্তাহে ঢাকা সফরে আসছেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার (প্রেসিডেন্সি অব ডিফেন্স ইন্ডাস্ট্রিজ) প্রধান হালুক গোরগুন।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে দ্য ইকোনোমিক টাইমস জানিয়েছে, সোমবার (৮ জুলাই) তিনি ঢাকায় পৌঁছাবেন।

সফরকালে হালুক গোরগুন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি তিনি পৃথক বৈঠকে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সঙ্গে মতবিনিময় করবেন।

বিশ্লেষকদের মতে, শেখ হাসিনা সরকারের সময় তুরস্কের প্রভাব বাংলাদেশে তুলনামূলকভাবে সীমিত ছিল। তবে বর্তমান রাজনৈতিক ও কৌশলগত প্রেক্ষাপটে আঙ্কারা তাদের উপস্থিতি ও প্রভাব বাড়াতে আগ্রহী। অন্যদিকে, বাংলাদেশও প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন এবং রপ্তানির সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে চাচ্ছে, যেখানে তুরস্ককে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগী হিসেবে দেখছে।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ইতোমধ্যে চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে দুটি প্রতিরক্ষা শিল্পাঞ্চল স্থাপনের পরিকল্পনা নিয়েছে। এসব প্রকল্পে তুরস্কের একাধিক প্রতিরক্ষা ও অ্যারোস্পেস কোম্পানিকে অংশীদার করার সম্ভাবনা রয়েছে। এই উদ্দেশ্যে বিডার নির্বাহী চেয়ারম্যান সম্প্রতি তুরস্ক সফর করে পাঁচদিনের কর্মসূচি সম্পন্ন করেছেন।

উল্লেখ্য, গত এপ্রিল মাসে তুরস্কে অনুষ্ঠিত অ্যান্টালিয়া ডিপ্লোমেসি ফোরামে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, “বাংলাদেশের জন্য একটি নির্ভরযোগ্য অ্যারোস্পেস অংশীদার প্রয়োজন। আর তুরস্কের সঙ্গে সহযোগিতা হলে সেটি দুই দেশের জন্যই লাভজনক হবে।”

ওই সফরেই তিনি তুর্কি অ্যারোস্পেসের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মেহমেত দেমিরোলুর সঙ্গে বৈঠক করেন। আলোচনায় উড়োজাহাজ প্রযুক্তি, প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন এবং দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশে তুরস্কের সরাসরি প্রতিরক্ষা শিল্প বিনিয়োগ এবং উপস্থিতি শুধু দুই দেশের কৌশলগত অংশীদারিত্বই শক্তিশালী করবে না, বরং বাংলাদেশকে নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো, প্রযুক্তি হস্তান্তর এবং বৈদেশিক বাজারে প্রতিরক্ষা পণ্যের রপ্তানিতে নতুন দিগন্তের পথে এগিয়ে নিতে সহায়ক হবে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকার সমুদ্র সম্পদের বিজ্ঞানভিত্তিক ব্যবহার নিশ্চিত করবে : প্রযুক্তিমন্ত্রী
সরকার সমুদ্র সম্পদের বিজ্ঞানভিত্তিক ব্যবহার নিশ্চিত করবে : প্রযুক্তিমন্ত্রী
বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর
বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর
স্মারকলিপি দিলো ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম
স্মারকলিপি দিলো ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম