• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

পরিবর্তন হলো কুবির শেখ হাসিনা ও বঙ্গবন্ধু হলের নাম


প্রকাশ:  ২১ নভেম্বর ২০২৪, ০৯:২২ পি.এম.
শেয়ার করুন 0
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

বদলে দেওয়া হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শেখ হাসিনা ও বঙ্গবন্ধু হলের নাম। নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে হল দুটির।

এ ছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত কুবি শিক্ষার্থী আব্দুল কাইয়ুমের নামে আবাসিক একটি হলের নামকরণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ১০১তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করেন রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘বিজয় ২৪’ এবং শেখ হাসিনা হলের নাম পরিবর্তন করে ‘বিপ্লবী সুনীতি-শান্তি হল’ রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের ‘ছাত্র হল-০১’-এর নামকরণ করা হয়েছে ‘শহীদ আবদুল কাইয়ুম হল’।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট ঢাকায় মিছিলে অংশ নিয়ে পুলিশের গুলিতে নিহত হন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আব্দুল কাইয়ুম। পরে শেখ হাসিনা সরকার পদত্যাগ করে দেশ ছাড়লে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুটি হলের নাম পরিবর্তনসহ আব্দুল কাইয়ুমের নামে একটি হলের নামকরণ করার দাবি জানিয়ে আসছিল।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ-জাপান সহযোগিতা আরও জোরদার
ছবি: সংগৃহীত
রেফারেন্স না আসায় গাজী নজরুল ইস্যুতে নীরব ইসি
ছবি: সংগৃহীত
বন্দর উন্নয়নে কাতারের সহযোগিতার আশ্বাস