• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

গাজায় গণহত্যার প্রতিবাদে এ মিজানের গান

   ৩০ জুন ২০২৫, ০৬:২২ পি.এম.
ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক
ফিলিস্তিনের গাজায় চলছে ইসরায়েলি গণহত্যা। শিশুসহ প্রতিদিন গুলি করে নির্বিচারে নিরস্ত্র মানুষদের হত্যা করছে ইসরায়েলি দখলদার বাহিনী। ফিলিস্তিনিদের কান্নার আর্তনাদ স্পর্শ করেছে সারা পৃথিবীর অসংখ্য মানবিক মানুষদের। এবার গাজায় পাষণ্ড ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদ জানিয়ে গান করলেন এ মিজান। 

‘পাখির মতো উড়ছে শুধু গাজাবাসীর লাশ, কিছু মানুষ তাই দেখে হায় করছে হা-হুতাশ’-এমন শব্দমালায় গানটি লেখার পাশাপাশি এর সুরও করেছেন তিনি। গানটিতে কণ্ঠ দিয়েছেন মো. মহিদুল ইসলাম। সংগীতায়োজন করেছেন জনপ্রিয় সংগীত পরিচালক জাহিদ বাশার পঙ্কজ। ইতোমধ্যেই গানটি রেকর্ডিং সম্পন্ন হয়েছে। শিগগিরই গানটি একটি ভিডিও আকারে ইউটিউবে প্রকাশিত হবে।

এ সম্পর্কে এ মিজান বলেন, ‘দীর্ঘ বছর ধরেই ফিলিস্তিনে নির্বিচারে সাধারণ মানুষদের হত্যা করছে ইসরায়েল। শিশুসহ প্রতিদিনই নিরস্ত্র মানুষকে হত্যা করছে তারা। গাজায় একদিকে ক্ষুধার্ত মানুষের হাহাকার আবার অন্যদিকে মৃত্যু সবমিলিয়ে গাজা যেন বর্তমানে মৃত্যুকূপ। ইসরায়েলের এমন বর্বর হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ আমার এই গান। জানি না আর কতকাল ফিলিস্তিনিদের এই যন্ত্রণা সহ্য করতে হবে। তবে সৃষ্টিকর্তা ফিলিস্তিনিদের নিরাপদ রাখুক। এই মানুষ হত্যার যুদ্ধ থেমে যাক এ প্রার্থনাই করি।’

গায়ক মো: মহিদুল ইসলাম বলেন, ‘গাজার যুদ্ধে হাজার হাজার নিরীহ মানুষ প্রাণ দিয়েছে। তাদের কষ্টের কথা বলে শেষ করা যাবে না। ইসরায়েলি বাহিনীর নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এই গান করেছি। আশাকরি গানটি মানুষের হৃদয়কে নাড়া দেবে।’

ভিওডি বাংলা/ এমএইচ/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ