• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি

গাইবান্ধায় গণপিটুনিতে ধর্ষণের অভিযুক্ত ব্যক্তি নিহত

   ২৯ জুন ২০২৫, ০১:৪৩ পি.এম.
ছবি: সংগৃহীত

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হত্যার বিচার চেয়ে থানায় একটি এজাহার দিয়েছে তার পরিবার।

শনিবার (২৮ জুন) রাত ১২ দিকে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম হাবিল মিয়া (৫০)। তিনি ওই গ্রামের মৃত কাসেম আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, হাবিল মিয়া তার প্রতিবেশির ৬ বছরের একটি শিশুকে নিজ বাড়িতে নিয়ে যায়। পরে সেখানে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে বিষয়টি স্থানীয়রা টের পেলে হাবিল মিয়া পালিয়ে যায়। পরে ওই শিশুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ ঘটনায় ওই শিশুর পরিবারের পক্ষ থেকে  থানায় একটি ধর্ষণের অভিযোগ করে।

এদিকে শিশু ধর্ষণের খবর এলাকায় ছড়িয়ে পড়ে। কিন্তু হাবিল মিয়া শনিবার রাতে এলাকায় ঘোরাঘুরি করছিল। পরে হাবিল মিয়ার আত্নীয়স্বজন ও স্থানীয় ব্যক্তিরা তাকে আটক করে কিলঘুষি মারতে থাকে। এসময় হাবিল মিয়া অসুস্থ হলে তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে বগুড়া হাসপাতাল নেওয়ার পথে তিনি মারা যান।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, অভিযুক্ত হাবিল এলাকাবাসীর মারপিটে আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। লাশ ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেতন বৃদ্ধির দাবিতে ডাক বিভাগের কর্মচারীদের অনশন
বেতন বৃদ্ধির দাবিতে ডাক বিভাগের কর্মচারীদের অনশন
তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
২০২৬ সালে এসেও আমাদের বেতন ৪৪৬০ টাকা
২০২৬ সালে এসেও আমাদের বেতন ৪৪৬০ টাকা