• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

নতুন ওয়েবসাইট চালু করল বিডা


প্রকাশ:  ২৮ জুন ২০২৫, ০১:৩৮ পি.এম.
শেয়ার করুন 0
বিডা ভবন, ছবি: সংগৃহীত
বিডা ভবন, ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) বিনিয়োগকারীদের জন্য নতুনভাবে নকশা করা একটি আধুনিক ওয়েবসাইট শনিবার (২৮ জুন) আনুষ্ঠানিকভাবে চালু করেছে। এই ওয়েবসাইট বিনিয়োগকারীদের অভিজ্ঞতা উন্নত করতে এবং দেশের বিনিয়োগ পরিবেশকে আরও সহজতর ও তথ্যভিত্তিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে বিডা।

নতুন ওয়েবসাইটে বিনিয়োগ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য, সেবা, নীতিমালা এবং বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ফোকাল পয়েন্টদের হালনাগাদ তথ্য একসাথে উপস্থাপন করা হয়েছে। এতে বিডার এফডিআই হিটম্যাপে চিহ্নিত সম্ভাবনাময় খাতগুলোকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে, যা বিদেশি বিনিয়োগকারীদের জন্য সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

ওয়েবসাইটটির আনুষ্ঠানিক উদ্বোধনের সময় বিডার ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান নাহিয়ান রহমান রচি বলেন, আন্তর্জাতিক বিনিয়োগকারীরা সাধারণত কোনো দেশে বিনিয়োগের সিদ্ধান্ত নেয়ার আগে সেই দেশের বিনিয়োগ সংস্থার ওয়েবসাইট পর্যালোচনা করে সম্ভাব্য খাতগুলো শর্টলিস্ট করেন। তাই, তথ্যভিত্তিক, সুসংগঠিত এবং বিনিয়োগবান্ধব ওয়েবসাইট একটি দেশের বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে মুখ্য ভূমিকা রাখে।

তিনি  বলেন, বিডার নতুন ওয়েবসাইট এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে একজন বিনিয়োগকারী সুযোগ খোঁজা থেকে শুরু করে বাজার বিশ্লেষণ এবং সফল বাস্তবায়ন পর্যন্ত প্রতিটি ধাপে প্রয়োজনীয় তথ্য ও সংযোগ পেতে পারেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
ছবি: সংগৃহীত
গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক
ছবি: ভিওডি বাংলা
এসডিজি অর্জনে ৫ বছরে আরও ৪২১ বিলিয়ন ডলার প্রয়োজন