• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

‘কাঁটা লাগা’ গানের সেই মডেলের অকাল মৃত্যু

   ২৮ জুন ২০২৫, ১০:৪৪ এ.এম.
ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

২০০২ সালে ঝড় তোলা হিন্দি পপ মিউজিক ভিডিও ‘কাঁটা লাগা’ গানের সেই আবেদনময়ী মডেল ও অভিনেত্রী শেফালি জরিওয়ালা মারা গেছেন।

শুক্রবার (২৭ জুন) রাতে তার আকস্মিক মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৪২ বছর।

হঠাৎ শেফালি রাতেই তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বেশ আগেই তার মৃত্যু হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, শনিবার (২৮ জুন) ভোরে শেফালির মরদেহ মুম্বাইয়ের একটি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

২০০২ সালে বিয়ে করেন শেফালি। তাদের দাম্পত্য জীবন সুখের ছিল না। ২০০৯ সালে স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে বিচ্ছেদের পথে বেছে নেন তিনি। ঘটনার কয়েক বছর পর প্রেমিক পরাগ ত্যাগীর সঙ্গে জুটি বেঁধে ‘নাচ বালিয়ে’-এর পঞ্চম সিজনে অংশ নিয়েছিলেন তিনি। ২০১৫ সালে বিয়ে করেন তারা। ‘বিগ বস্ ১৩’-এ প্রতিযোগী ছিলেন শেফালি। স্বামী পরাগকে নিয়ে সুখেই কাটছিল তার। এর মধ্যে পাওয়া যায় তার মৃত্যুর খবর।

বিপুল পরিচিতির মধ্যদিয়ে ২০০৪ সালে বলিউডে অভিষেক হয় শেফালির। অভিনয় করেন ‘মুঝসে শাদি করোগে’ ছবিতে। তবে সেটিও অতিথি চরিত্রে। তাকে দেখা গেছে ৩৫টির বেশি হিন্দি মিউজিক ভিডিওতে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ