• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
দ্বিতীয় যমুনা সেতু নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুত উল্লেখযোগ্য প্রকল্প: মন্ত্রী রাজধানী‌তে দ্রুত এআই ক্যামেরা স্থাপন সম্পন্ন করার নি‌র্দেশ প্রধানমন্ত্রীর চলতি বছরের ফান ফুটবল উদ্বোধন করলেন প্রশাসক ও ক্রীড়া প্রতিমন্ত্রী সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান প্রধানমন্ত্রীর নারীদের ক্ষমতায়নে নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’ ডা. জাহেদকে হেনস্তা: ভারতীয় দূতকে ডেকে ‘অসন্তোষ’ জানাল সরকার সংশোধিত বাজেটে ব্যয় কমানোর প্রস্তাব বিচার বিভাগে সৃষ্টি হলো ৮২ স্থায়ী লিগ্যাল এইড পদ মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ সরকারের অন্যতম অগ্রাধিকার অর্থনীতির পুনর্গঠন: সংসদে অর্থমন্ত্রী

বিএনপি-সিপিসির সমঝোতা সম্পর্ককে নতুন মাত্রায় উন্নীত করবে: মির্জা ফখরুল

   ২৭ জুন ২০২৫, ০৮:৩৯ পি.এম.
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি-সংগৃহীত

ভিওডি বাংলা ডেস্ক

বিএনপি ও চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) নতুন সমঝোতা দুই দেশের কৌশলগত সম্পর্ককে নতুন মাত্রায় উন্নীত করবে বলে মনে করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফর শেষে ফেরার পথে শুক্রবার চীনের শিয়ান বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এর আগে এদিন সকালে চীন সফররত বিএনপির প্রতিনিধি সানঝি প্রদেশের জিয়ান শহরতলীতে একটি আদর্শ কমিউনিটি পরিদর্শন করেন। কমিউনিটি কমিটির সেক্রেটারি অভ্যর্থনা জানিয়ে তাদের কার্যক্রম ব্যাখ্যা করেন। তারা তাদের সদস্য নাগরিকদের স্বাস্থ্যসেবা, স্বেচ্ছাশ্রম, প্রতিবন্ধী পুনর্বাসন ও শিক্ষা কার্যক্রম বিস্তারিত ব্যাখ্যা করেন।

সংযুক্ত জাদুঘরে চীনের বিপ্লব ও স্বাধীনতার ইতিহাস শিশুদের সামনে তুলে ধরার কার্যক্রম পরিদর্শন করেন। পরে বিমানবন্দরে চীনা কমিউনিস্ট পাটির আন্তর্জাতিক বিভাগের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বিএনপির প্রতিনিধি দলকে আনুষ্ঠানিক বিদায় জানান।

শিয়ান বিমানবন্দরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে বিএনপি প্রতিনিধি দলের সফরের মধ্যে দিয়ে বিএনপি-সিপিসি এর নতুন সমঝোতা দুই দেশের কৌশলগত সম্পর্কেকে নতুন মাত্রায় উন্নীত করবে।’

বিএনপির প্রতিনিধি দলটি রাত ৯টা ৪০ মিনিটে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। 

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেনজীরকে শীঘ্রই দেশে ফিরিয়ে আনা হবে
বেনজীরকে শীঘ্রই দেশে ফিরিয়ে আনা হবে
সংসদে হিজাব নিয়ে কটাক্ষ: রাতেই ছাত্রশিবিরের বিক্ষোভ
সংসদে হিজাব নিয়ে কটাক্ষ: রাতেই ছাত্রশিবিরের বিক্ষোভ
শিক্ষার্থীদের রোবটিক হাত উদ্ভাবনে মুগ্ধ জুবাইদা রহমান
শিক্ষার্থীদের রোবটিক হাত উদ্ভাবনে মুগ্ধ জুবাইদা রহমান