• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

‘সংস্কার ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না'


প্রকাশ:  ২১ জুন ২০২৫, ০৭:১৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

সংস্কার ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে জানিয়েছে চারটি জোট ও ৩৫টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত ‘জাতীয় সংস্কার জোট’। শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ‘জুলাই সনদ, সংস্কার, বিচার ও নির্বাচন’ শীর্ষক আলোচনাসভায় জোটের নেতা এ কথা বলেন।

তারা বলেন, ‘জুলাই আন্দোলনের মধ্য দিয়ে সবাই মিলে ফ্যাসিস্টদের বিদায় করেছি। এখানে কোনো বিভাজন করা ঠিক হবে না। তাই আগে সংস্কার, পরে নির্বাচন।’

বক্তারা বলেন, ‘আমরা বিগত দিনে ফ্যাসিস্ট সরকারকে দেখেছি। ভবিষ্যতেও যারা ক্ষমতায় আসবে, তারা সুশাসনের নামে অতীতের কাজগুলো করবে। কোটি কোটি টাকা দিয়ে মনোনয়ন কিনবে দুর্নীতিবাজ ও দখলবাজরা। তবে নির্বাচনকে আমরা নিয়ন্ত্রণ করব, সেই জায়গায় পৌঁছাতে না পারলে পরিবর্তন আসবে না। নির্বাচন কখনো গণতন্ত্র দিতে পারবে না; যদি না আমরা সচেতন হই। আমরা প্রজা নাকি নাগরিক; সেটি আগে ঠিক করতে হবে। একটি দল নির্বাচনের জন্য উঠে-পড়ে লেগেছে। কিন্তু সংস্কারবিহীন নির্বাচন আমরা চাই না। আজকে সময় আসছে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার। বর্তমান বাংলাদেশের অবস্থা ফ্যাসিস্টদের আমলের চেয়েও ভয়াবহ। আগে টাকা দিতে হতো একজনকে। এখন টাকা দিতে হয় অনেকজনকে। দেশে ব্যবসা-বাণিজ্য নেই। জুলাই আন্দোলন যে উদ্দেশ্যে হয়েছিল, তার সব কিছু উল্টো হচ্ছে। দেশ গভীর সংকটময় মুহূর্ত পার করছে।’ 

জাতীয় সংস্কার জোটের আহ্বায়ক মেজর আমীন আহমেদ আফসারীর (অব.) সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক লে. জেনারেল আমিনুল করিম (অব.), জনতার দল বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী গোলাম সরোয়ার মিলন, নৈতিক সমাজের সভাপতি মেজর জেনারেল আ ম সা আ আমিন (অব.), জনতার পার্টি বাংলাদেশের মহাসচিব শওকত মাহমুদ, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান শেখ সালাউদ্দিন সালু, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ-জাপান সহযোগিতা আরও জোরদার
ছবি: সংগৃহীত
রেফারেন্স না আসায় গাজী নজরুল ইস্যুতে নীরব ইসি
ছবি: সংগৃহীত
বন্দর উন্নয়নে কাতারের সহযোগিতার আশ্বাস