• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

মডেল সিম্মি চৌধুরীর মরদেহ উদ্ধার

   ১৭ জুন ২০২৫, ০৪:১২ পি.এম.
ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

নিখোঁজ হওয়ার দুইদিন পর মডেল সিম্মি চৌধুরীর (শীতল) ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করল ভারতের সোনিপথের পুলিশ। একটি গানের ভিডিও শুটিং করতে গিয়ে ‘গলা কাটা লাশ’ হলেন ২৩ বছর বয়সী এ মডেল।

সংবাদমাধ্যম ইটিভি ভারতের প্রতিবেদন থেকে জানা যায়, সোমবার (১৬ জুন) হরিয়ানার সোনিপথের খারখন্দ গ্রামের একটি খাল থেকে পুলিশ সিম্মির গলা কাটা মরদেহ উদ্ধার করে। এরপর দ্রুত ময়নাতদন্তের জন্য পুলিশ মরদেহ পাঠান সিভিল হাসপাতালে।

 সোনিপথ পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে এটি একটি হত্যাকাণ্ড। তাই আসামিদের খুঁজে বের করতে এরইমধ্যে তদন্ত শুরু হয়েছে।
 
এ প্রসঙ্গে সংবাদমাধ্যমে ডিএসপি রাজবীর সিং বলেন, সিম্মিকে খুন করা হয়েছে এটুকু নিশ্চিত। বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে স্থানীয় প্রশাসন।
 
সিম্মি কাদের সাথে গানের শুটিং করতে বাড়ি থেকে বের হয় তা এখনও জানা যায়নি। তবে তার বোন নেহা মাতলাউড়া থানায় মডেলের নিখোঁজ হওয়ার একটি অভিযোগ দায়ের করেন দুই দিন আগে।
 অভিযোগ পত্র থেকে জানা যায়, গত ১৪ জুন একটি মিউজিক ভিডিওর শুটিংয়ের জন্য আহার গ্রামে যান সিম্মি। কিন্তু তারপর আর বাড়ি ফেরেননি।

ভিওডি বাংলা/ এমএইচ/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ