{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

যুবদলের সাবেক সহসভাপতি জাকির হোসেন নান্নু আর নেই

নিজস্ব প্রতিবেদক    ১৯ জুলাই ২০২৬, ১০:০৫ এ.এম.
যুবদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি জাকির হোসেন নান্নু। ছবি: সংগৃহীত
যুবদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি জাকির হোসেন নান্নু। ছবি: সংগৃহীত

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি জাকির হোসেন নান্নু আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

শনিবার (১৮ জুলাই) দিবাগত রাত ২টা ২০ মিনিটে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, হৃদরোগে আক্রান্ত হওয়ার পর জাকির হোসেন নান্নুকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রোববার (১৯ জুলাই) ভোর ৬টার দিকে মরদেহ রাজধানী থেকে তার নিজ জেলা বরিশালের উদ্দেশে নেওয়া হয় বলে পারিবারিক সূত্র জানান। সেখানে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী এবং দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধাকে রেখে গেছেন। পরিবারের সদস্যরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।

জাকির হোসেন নান্নুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে শোক জানিয়েছেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপি।

এক শোকবার্তায় নেতারা বলেন, জাকির হোসেন নান্নু দলের একজন সাহসী, নিবেদিতপ্রাণ ও পরীক্ষিত সংগঠক ছিলেন। রাজনৈতিক অঙ্গনে তার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে দল একজন অভিজ্ঞ ও দায়িত্বশীল নেতাকে হারিয়েছে, যা সহজে পূরণ হওয়ার নয়।

ভিওডি বাংলা/জা

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুলাই অভ্যুত্থানের চেতনা থেকে বিচ্যুত হওয়া যাবে না: বরকত উল্লাহ বুলু
জুলাই অভ্যুত্থানের চেতনা থেকে বিচ্যুত হওয়া যাবে না: বরকত উল্লাহ বুলু
রাজনৈতিক বিবেচনায় কাউকে ফেলা রাখা মানবতার ওপর আঘাত: রিজভী
রাজনৈতিক বিবেচনায় কাউকে ফেলা রাখা মানবতার ওপর আঘাত: রিজভী
ছবি: সংগৃহীত
গণভোট ব্যর্থ হলে সরকারও ব্যর্থ হয়ে যাবে: শফিকুর রহমান