{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

হার-জিত মেনেই এগোতে হবে: আইরিন

শাহাদাত হাওলাদার    ২০ জুলাই ২০২৬, ০৭:৫৪ পি.এম.
ফাইল ছবি
ফাইল ছবি

ফুটবলপ্রেমীদের মতোই স্পেন-আর্জেন্টিনার হাড্ডাহাড্ডি লড়াই উপভোগ করেছেন অভিনেত্রী আইরিন সুলতানা। তবে কোনো নির্দিষ্ট দলের সমর্থক না হয়েও ম্যাচটি দারুণ লেগেছে বলে জানিয়েছেন তিনি।

সোমবার (২০ জুলাই) রাজধানীর এফডিসিতে আয়োজিত এক অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেন চিত্রনায়িকা আইরিন সুলতানা। তিনি বলেন, “আমি কোনো দল সাপোর্ট করি না। গত রাতের খেলাটা আমি খুব ইনজয় করেছি। পুরো পৃথিবীই ম্যাচটা উপভোগ করেছে। এত হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, সত্যিই দারুণ একটি ম্যাচ ছিল।”

স্পেন দলের পারফরম্যান্সের প্রশংসা করে এই অভিনেত্রী বলেন, “স্পেন অসাধারণ খেলেছে। আমি ফুটবল খুব উপভোগ করি। এই ম্যাচে তারা দেখিয়ে দিয়েছে, একটি দলের সাফল্যের পেছনে টিমওয়ার্ক কতটা গুরুত্বপূর্ণ। যারা জিতেছে, তাদের জন্য আমার শুভকামনা রইল।”

আর্জেন্টিনার সমর্থকদের অনুভূতির কথাও তুলে ধরেন আইরিন। তিনি বলেন, “আমার আশপাশে অনেকেই আর্জেন্টিনার সমর্থক ছিলেন। দল হেরে যাওয়ায় তাদের খারাপ লাগাটা স্বাভাবিক। আমি তাদের সান্ত্বনা দিয়েছি। তবে খেলায় হার-জিত থাকবেই। সেটাকে মেনে নিয়েই সামনে এগিয়ে যেতে হবে।”

ফুটবলকে শুধুই জয়-পরাজয়ের খেলা নয়, বরং খেলোয়াড়সুলভ মানসিকতা, সম্মান এবং টিমওয়ার্কের এক অনন্য উদাহরণ হিসেবে দেখার আহ্বান জানান অভিনেত্রী আইরিন সুলতানা।

ভিওডি বাংলা/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
কনসার্টে ভিড়ে অশালীন আচরণের শিকার ‘ধুরন্ধর’ এর গায়িকা
ছবি: সংগৃহীত
‘ফুটবল এমন এক ভাষা যা শব্দ ছাড়াই কথা বলে’
ছবি: সংগৃহীত
চড়া দামেও মিলছে না ‘জানা নায়াগান’এর টিকিট