• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মার্কিন হামলায় দক্ষিণ ইরানে ৮ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক    ৯ জুলাই ২০২৬, ১২:১৮ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুঁশিয়ারির পরই দক্ষিণ ইরানে মার্কিন হামলায় দেশটির আট সেনাসদস্য নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।

বুধবার (৮ জুলাই) প্রকাশিত ইরনার প্রতিবেদনে বলা হয়, বন্দর আব্বাস ও বুশেহর এলাকায় যুক্তরাষ্ট্রের চালানো হামলায় নিহত আটজন ইরানের বিমান ও নৌবাহিনীর সদস্য ছিলেন।

এদিকে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে বলে সতর্কবার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর বেলায়েতি। তিনি গাল্ফ অঞ্চলে নতুন করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বেলায়েতি লেখেন, "যুক্তরাষ্ট্র-ইরানের সমঝোতা স্মারক ভঙ্গে ট্রাম্পের মৌখিক সম্মতি এই অঞ্চলকে আরও একবার আগুনের দিকে ঠেলে দিয়েছে।"

তিনি আরও লেখেন, "আমরা আগেই সতর্ক করে দিয়েছিলাম যে এই অঞ্চল ছোট দেশগুলো রাজনৈতিক জুয়া খেলার কোনো জায়গা নয় এবং আমরা এটা বারবার দেখিয়েছি যে দুঃসাহসিকতার তাৎক্ষণিক সমুচিত জবাব দেওয়া হয়েছে।"

পোস্টে বেলায়েতি আরও উল্লেখ করেন, "ইরানের আঙুল ট্রিগারেই রয়েছে এবং ইরান চুপ করে থাকবে না।"

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধ্বংসস্তূপের পুরোনো ছবি। ছবি: সংগৃহীত
ইরানে ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলার দাবি যুক্তরাষ্ট্রের
ছবি: সংগৃহীত
ইরাকে খামেনির মরদেহ রেখে দেশে ফিরে আসছেন পেজেশকিয়ান
ছবি: সংগৃহীত
ইরানের বন্দরগুলোতে নতুন করে মার্কিন হামলা