• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক আদালতের নির্দেশনা, শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান মিটফোর্ডে সোহাগ হত্যা: এক বছরেও শুরু হয়নি বিচার পরিবারের অভাব ঘোঁচাতে গিয়েছিলেন সৌদি, ফিরলেন লাশ হয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশনা স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, নিখোঁজ ২৩ জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছিল, পরেও হয়েছে: হাসনাত ভোমরা স্থলবন্দরে ডায়মন্ডের নাকফুলসহ আটক ২ চট্টগ্রাম অঞ্চলের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সমন্বয় করবেন প্রতিমন্ত্রী অমিত ভারী বর্ষণে বান্দরবানে পর্যটনে নিষেধাজ্ঞা আরও বাড়ল

বাঁশখালীতে পাহাড়ি ঢলে প্রাণ গেল দুই শিশুর

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ১০ জুলাই ২০২৬, ০৫:১২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের তীব্রতায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মর্মান্তিক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের দুটি পৃথক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ ইলশা গ্রামের মেহের আলী বাড়ির প্রবাসী কামাল উদ্দিনের ছেলে মোহাম্মদ আশিক (৭) এবং একই ইউনিয়নের রত্নপুর এলাকার মোহাম্মদ মিরাজ (৩)।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে বাঁশখালীর বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে আছে। এরই মধ্যে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পাহাড় থেকে নেমে আসা প্রবল স্রোতের পানিতে বাহারছড়া ইউনিয়নের নিজ নিজ বাড়ির উঠান থেকে দুই শিশু ভেসে যায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা তাদের মরদেহ উদ্ধার করেন।

বাহারছড়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. এনাম পাহাড়ি ঢলে ভেসে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, "দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।"

এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, "পাহাড়ি ঢলে ভেসে গিয়ে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। আইনি প্রক্রিয়া শেষে ওই শিশুদের দাফনের ব্যবস্থা করা হবে।"

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
ভারী বর্ষণে বান্দরবানে পর্যটনে নিষেধাজ্ঞা আরও বাড়ল
ছবি: সংগৃহীত
চট্টগ্রামে বন্যার্তদের পাশে জিয়াউর রহমান ফাউন্ডেশন
ছবি: সংগৃহীত
শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন